হোম
অপরাধ

বগুড়ায় মাইকিং করে মাছ ধরাকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও বাড়িতে হামলা,আহত ১৩

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে মাইক দিয়ে ঘোষণা করে রামেডাঙ্গা বিলে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি, অগ্নিসংযোগ ও বাড়িতে হামলার ঘটনায় উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সুঘাট ইউনিয়নের গোয়ালজানী গ্রামের এ ঘটনা ঘটে।আহতরা হলেন মাছ চাষী, আবু সুফিয়ান (৩২), শহিদুল ইসলাম (৬০), আবু সাঈদ (৫৪), জয়নুল আবেদীন (৫০), আফরোজা বেগম (৩৬), জহুরুল ইসলাম (৩৮), মাসুদ রানা (৪৫), লিটন (৫৪), মেরিনা খাতুন (৪৫)। মাছ ধরতে আসা গ্রামবাসী, কাউসার আহমেদ (৩০), জাহিদুল ইসলামসহ (৩২) অন্য দুজনের নাম পাওয়া যায়নি।

আহত সুফিয়ান জানান, আমাদের আত্মীয়-স্বজনের সকলের মিলে ১০ একর জমি জলাবদ্ধতা থাকায় সেখানে আমরা তেলাপিয়া, রুই, ব্রিগেডসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ লক্ষ টাকার মাছ চাষের উদ্দেশ্যে ছাড়া হয়েছে। গত বুধবার রাতে গ্রামবাসী একটি মাইক ভাড়া করে এনে মাইক দিয়ে ঘোষণা করে ৩১.৮ একর খাস জমিতে রামেডাঙ্গা বিল সেখানে উন্মুক্তভাবে মাছ ধরা হবে। সেই অনুযায়ি বৃহস্পতিবার সকাল দশটার দিকে গোয়াল জানি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে খলিলুর রহমান, মৃত ইসা খন্দকারের ছেলে রফিকুল ইসলাম, হামিদের ছেলে মাসুদ, হাকার জামিল, মৃত আবেদ আলীর ছেলে আবু জাফেরে নেতৃৃত্বে বিলের পার্শ্ববর্তী হলদিবাড়ি, সাতারা, সড়ো, শুটিবাড়ি, মির্জাপুরসহ প্রায় ১০টি গ্রামের মানুষ ওই বিলে মাছ ধরতে আসে।

এ সময় মাছ আমাদের চাষ করা অংশে সুফিয়ান, আবু সাইদ, শহিদুল, জয়নুল আবেদীন বাঁধা দিতে গেলে গ্রামবাসী তাদেরকে মারধর করে গুরুতর আহত করে। আহত আমিনুরের স্ত্রী মেরীনা খাতুন জানান, আমার স্বামীকে মাছ ধরতে আসা লোকজন মারধর করছিল এ সময় তাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করে।

আহত মোখলেছার রহমান জানান, আমাদের অংশে বেড়া দিয়ে মাছ চাষ করছিলাম। বেড়া ভেঙ্গে মাছ ধরতে আসলে আমরা বাঁধা দিতে গেলে আমাদেরকে মারধর করে। এবং গ্রামবাসীরা বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুরসহ খড়ের পালায় অগ্নিসংযোগ করে তারা। গ্রামবাসী জাহিদুল ইসলাম বলেন, গ্রামবাসী মাছ ধরতে আসছে। আমি উপরে দাঁড়িয়ে ছিলাম। সুফিয়ানসহ তার ১০-১২ জন এসে আমাদের মারধর করে। গ্রামবাসী বাবলু, রফিকুল, কাজল জানান, এটা খাসের বিল ভূয়া কাগজ করে দখল করার চেষ্টা করে। খাসের হওয়ায় গ্রামবাসীরা গত বুধবার রাতে মাইকিং করে বৃহস্পতিবার সকালে একসঙ্গে মাছ ধরতে নামে।এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার নুরুল ইসলাম জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে খড়ের পালার আগুন নেভানো হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। এখন পর্যন্ত কোন পক্ষের লিখিত অভিযোগ পায়নি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 18 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক