admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ মোঃ সাব্বির হোসেন(২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন বনানী বাসস্ট্যান্ড এলাকায় র্যার-১২ এর অভিযানে বার্মিজ চাকুসহ সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাব্বির হোসেন বগুড়া শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার সাগর হোসেন এর ছেলে। র্যবের দাবি,গ্রেফতারকৃত,সাব্বির হোসেন শাজাহানপুর থানায় মারপির ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি। ৩০ সেপ্টেম্বর শনিবার বেলা ১২ টার দিকে এ সব তথ্য নিশ্চিত করেছেন র্যাআ-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মরী মনির হোসেন।
র্যাব-১২ বগুড়ার এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্বির হোসেনকে বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়। গত ২৬ সেপ্টেম্বর রাতে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের সামনে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। সেই মামলার প্রধান আসামি সাব্বির।তিনি আরও বলেন, আসামি সাব্বিরকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।