admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৪ ৬:২৮ পূর্বাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বহুতল বিপণিবিতান মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে শহরের সাতমাথা এলাকার এম এ খান লেনে ভবনটির ৬ষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়।
স্থানীযদের সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে মেরিনা নদী বাংলা কমপ্লেক্সের ছয়তলায় হঠাৎ আগুনের ধোঁয়া দেখা যায়। সে সময় মার্কেটের ব্যবসায়ীরা দ্রুত ভবন থেকে বেরিয়ে নিরাপদ দূরত্বে চলে যান। এরপর তারা ৯৯৯ এ কল দেন। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনা স্হলে আসে।
বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, দুপুর সোয়া ১টার দিকে মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অন্য কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটেছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে।