admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টরঃ বগুড়ার শিবগঞ্জে হাইওয়ে পুলিশের এক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। রোববার (২৩ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বন্দরে এ ঘটনা ঘটে। ওই যুবলীগ নেতার নাম আপেল সরকার। তিনি শিবগঞ্জের মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, যুবলীগ নেতা আপেল সরকার মোকমতলা বন্দরে তার ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে উল্টো পথে যাচ্ছিলেন। এই সময় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সদস্য তৌহিদ তাকে বাঁধা দেন। এতে আপেল সরকার ও তার সাথে থাকা সঙ্গীরা পুলিশ সদস্য তৌহিদের পোষাকের কলার টেনে ধরে মারধর করেন। পরে স্থানীয়া এগিয়ে এসে পুলিশ সদস্য তৌহিদকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আপেল সরকারের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। একাধিকবার তার মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও সারা পাওয়া যায়নি ৷ গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। এখনও কাউকে আটক করা হয়নি৷।