হোম
অপরাধ

ফেসবুকে যেভাবে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে কয়েকজন বিদেশি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২০ ১১:৩৯ অপরাহ্ণ

Facebook-Chit-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে ফেসবুকের মতো সামাজিক মাধ্যম ব্যবহার করে প্রতারণা বাড়ছে বলে পুলিশ জানিয়েছে। ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ১২জন বিদেশিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাদের সহযোগী এক বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে। সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার জানিয়েছেন, প্রায় দুই মাস ধরে এই প্রতারকরা ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে আসছে। এভাবে তারা পাঁচ থেকে ছয় কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি। যেভাবে প্রতারণা করে ফেসবুকের বিদেশি বন্ধুরা সিআইডি জানিয়েছে, প্রথমে এই ব্যক্তিরা বিপরীত লিঙ্গের কোন ব্যক্তির সঙ্গে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে। বন্ধুত্বের এক পর্যায়ে একটি ম্যাসেঞ্জার আইডি থেকে পার্সেল গিফট করার প্রস্তাব দেয়। পরে ম্যাসেঞ্জারের মাধ্যমে এই পার্সেল বুক করার এয়ারলাইন্স বুকিং ডকুমেন্টও পাঠায়।

প্রতারকরা ওই ফেসবুক বন্ধুকে জানায় যে, এসব গিফট বক্সে বহুমূল্য সামগ্রী রয়েছে এবং সংশ্লিষ্ট এয়ারপোর্টের কাস্টমস গুদাম থেকে সেটা গ্রহণ করতে হবে। সিআইডি জানাচ্ছে কোন কোন প্রতারণার ঘটনায় কয়েক মিলিয়ন ডলার মূল্যমানের সামগ্রী পাঠানোর কথা বলা হয়। এরপরে এই বিদেশি প্রতারকদের বাংলাদেশি সহযোগী একজন নারী নিজেকে কাস্টমস কমিশনার পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে পার্সেলের শুল্ক বাবদ মোটা অঙ্কের অর্থ ব্যাংকে জমা দিতে বলে। গিফট গ্রহণ করা না হলে আইনি জটিলতারও ভয় দেখানো হয়। সিআইডি জানাচ্ছে একটি ঘটনায় শুল্ক বাবদ ৪ লাখ ২৫ হাজার টাকা জমা দিতে বলা হয়। সিআইডি জানিয়েছে, তারা যে ব্যক্তির সূত্র ধরে এই প্রতারকদের ধরেছে, ওই ব্যক্তি মোট ৩ লাখ ৭৩ হাজার টাকা জমাও দিয়েছিলেন।

এভাবে এই প্রতারকরা গত দুই মাসের মধ্যে সারা দেশে প্রতারণা করে সব মিলিয়ে ৫-৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে সিআইডি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয়েছে। বিদেশি ব্যক্তিরা সবাই নাইজেরিয়ার নাগরিক। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করলেও তাদের এখানে থাকার কোন বৈধ কাগজপত্র নেই। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা ছাড়াও অবৈধভাবে বাংলাদেশে থাকার অভিযোগে মামলা হচ্ছে। সিআইডি পরামর্শ দিয়ে বলেছে, সামাজিক মাধ্যমে অপরিচিত ব্যক্তির কাছ থেকে বন্ধুত্বের আহবান এলে সেটা গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। এছাড়া টেলিফোনে বা সামাজিক মাধ্যম ব্যবহার করে কেউ যদি উপহার পাঠানোর প্রস্তাব দেয়, তাহলে পুলিশকে জানানোর পরামর্শ দেয়া হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 16 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 1 day আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক