admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ
মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘জাতীয় সংবিধান দিবস’ ২০২২ উদযাপন উপলক্ষ্যে ৪ নভেম্বর সকাল ১০: ৩০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির, কৃষি ব্যাংক কর্মকর্তা জগরুল, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু।
ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওয়াদুদ , জছি মিঞ্চা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, ফুলবাড়ী থানার তদন্ত অফিসার সাওয়ার পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজার রহমান(মাস্টার), সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী সদর চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু প্রমূখ।