admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুন, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
সনত চক্রবর্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই পুত্রবধূ বাদি হয়ে শনিবার (১৯ জুন) রাতে বোয়ালমারী থানায় মামলা করেছেন। অভিযুক্তকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের গাছ ব্যবসায়ী পাচু শেখ তার পুত্রবধূকে বিয়ের পর থেকেই বিভিন্ন সময় কু-প্রস্তাব দিত।
এনিয়ে মাঝেমধ্যে পারিবারিক কলহ দেখা দিত। ওই গৃহবধূর পাঁচ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। গত ১২ জুন বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে রাত ১০টার দিকে পাচু শেখ তার পুত্রবধূকে (২৬) নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় একা পেয়ে জোর করে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে শনিবার (১৯ জুন) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালমারী থানায় মামলা করেছেন।
এ ঘটনায় ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে হাজিরের জন্য রবিবার (২০ জুন) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।