হোম
নির্বাচিত কলাম

ফরিদপুর শহরে সব ধরনের যান প্রবেশ পথ বন্ধ করে জেলা আ’লীগের সম্মেলন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ মে, ২০২২ ৮:২০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর থেকেঃ ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে রাত পোহালেই ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সম্মেলনে ৪ শ কাউন্সিলর ও ৬শ ডেলিগেটর থাকছেন। আর সম্মেলনস্থলে নিযুক্ত থাকছেন ৩ শত স্বেচ্ছাসেবী। এদিকে জেলা আওয়ামী লীগের এ সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বাইরে থেকে শহরে সবধরনের যান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জানাগেছে,সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি এ সম্মেলন উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরুল্লাহ। বিশেষ অতিথি রয়েছেন প্রেসিডিয়াম মেম্বার ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু এমপি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি। প্রধান বক্তা রয়েছেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনস্থলে ১৫ হাজার নেতাকর্মীর বসার ব্যবস্থা করা হয়েছে। ৫০০ সিলিং ফ্যানের পাশাপাশি থাকছে সিসি ক্যামেরা। ঢাকা থেকে কলরেডি মাইক ভাড়া করে আনা হয়েছে। প্রায় ২০ হাজার নেতাকর্মী সম্মেলনস্থল ও আশেপাশে উপস্থিত হবে বলে ধারনা করা হচ্ছে। বুধবার বিকেলে জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ সম্মেলনস্থল পরিদর্শন করতে দেখা গেছে। জেলা নেতৃবৃন্দ সম্মেলনস্থল প্রস্তুতের কাজ তদারকি করেছেন। পুরো মাঠ জুড়ে বাঁশ ও শামিয়ানা দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। মাঠের পূর্ব পাশে নৌকার আদলে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। মঞ্চের পাশে সাংবাদিকদের বসার স্থান করা হয়েছে। পেছনে ছাউনির আদলে স্থাপন করা হয়েছে বড় এলইডি টিভি। তবে দুদিনের বৃষ্টিতে মাঠের ঘাসে পানি জমে গেছে। সেখানে বালি দিয়ে কাদা-পানি অপসারণের কাজ চলছে।

এদিকে ফরিদপুরের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর জানান, আওয়ামী লীগের এ সম্মেলনে ব্যাপক জনসমাগমের উপস্থিতিকে মাথায় রেখে শহরে যান চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের প্রবেশমুখ ভাঙ্গা রাস্তার মোড় থেকে বাস, ট্রাক, মোটর সাইকেল ও রিকশাসহ অন্যান্য সব ধরনের যান প্রবেশ বন্ধ থাকবে। নেতাকর্মীরা পায়ে হেটে সম্মেলনে যোগ দেবেন। শহরের মধ্যে সীমিত পরিসরে যান চলাচল করলেও স্টেশন রোড রেল ক্রসিং, টেপাখোলা সোনালী ব্যাংকের মোড়, লালের মোড় ও পাসপোর্ট অফিসের সামনের সড়কে কোন ভারী যানবাহন চলাচল করতে পারবে না। এছাড়া কমলাপুর পিডব্লিউডি অফিসের সামনে, পানির ট্যাংকের সামনে, টিঅ্যান্ডটি অফিসের সামনের সড়ক, মাতৃমঙ্গল হাসপাতালের সামনের মোড় এবং অফিসার্স ক্লাবের সামনের সড়কে কোনো গাড়ি চলবে না। লোকজন পায়ে হেটে চলাচল করবে।

এ ব্যপারে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন বলেন, সম্মেলন বাস্তবায়নে গঠিত প্রস্তুত কমিটি ও বিভিন্ন উপ-কমিটি নিরলসভাবে কাজ করছে। বৈরি আবহাওয়াকে মাথায় রেখেই সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি সম্মেলনকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারবো সকলে মিলে। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা বলেন, সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্মরণকালের সেরা সম্মেলন উপহার দিতে পারবো বলে আশা করছি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 22 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 22 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক