admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ মে, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ভাটি কানাইপুর গ্রামস্থ করিমপুর হাইওয়ে পুলিশ ফাড়ির সামনে মাগুরা টু ফরিদপুর মহাসড়ক এর উপর চেকপোস্ট স্থাপন করে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -৮।
শুক্রবার (৬.৪.২২) দুপুরে কোতোয়ালি থানার মাগুরা টু ফরিদপুর মহাসড়ক হতে ভাটি কানাইপুর এলাকায় রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে র্যাব -৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি দল টহল দল। যার নেতৃত্বে ছিলেন ডিএডি মোঃরফিকুল ইসলাম।
এসময় মাদক ব্যবসায়ী মোঃ রিপন আলী (২৮) কে আটক করে র্যাব -৮। এ সময় তার হেফাজত হতে ৬৩ কেজি গাঁজা
মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪ টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন এবং মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ০১ টি ট্রাক জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ সহ আসামীকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।