admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুলাই, ২০২২ ১২:৫১ পূর্বাহ্ণ
সনতচক্রবর্ত্তী ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং একই সাথে বসতঘর ও দোকানঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) রাতে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ ও দিয়াপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এসময় বসতঘর ও দোকান ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায় , গ্রাম্য দলাদলি ও স্থানীয় প্রভাব বিস্তার নিয়ে একই গ্রামের বাসিন্দা গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্লা ও তার প্রতিপক্ষ সায়েম মিয়া (টিটন) এর সাথে দীর্ঘদিন ধরে রিবোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার (৮ জুলাই) বিকালে আবু জাফর মোল্লা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে গট্টি ইউনিয়নের জয়ঝাপ এলাকার নতুন বাজারে আসলে মোটরসাইকেল রোধ করে আবু জাফর মোল্লার উপর অতর্কিত হামলা করে বলে জানা যায় । এতে জাফর মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পরে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে আবু জাফর মোল্যা। এই হামলার খবর এলাকায় মুহুর্তের ছড়িয়ে গেলে সন্ধ্যায় উভয় গ্রুপের শতশত লোকজন দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, শরকি, টেটা ও ইটের টুকরো নিয়ে দিয়াপাড়া ও জয়ঝাপ গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় বসতঘর ও দোকানঘর হামলা চালিয়ে ভাঙচুর করে উত্তেজিত সংঘর্ষকারীরা। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।
সালথা থানার এস আই আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ২ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ওই এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকা এখন শান্ত অবস্থা বিরাজ করছে