admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২২ ১১:০২ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে গলায় মাফলার পেঁচিয়ে নন্দ সাহা (৬৫) নামে এক ক্ষুদ্র পান ব্যবসায়িক আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর ২. ৩০ মিনিটের সময় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নন্দ সাহা ময়না ইউনিয়ন ঠাকুরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়িতে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যার করেন করেন। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি দেখে ফেলেন। এর পর দ্রুত উদ্ধার করে বোয়ালমারী উপজেলার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নন্দ সাহাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান,এই ঘটনার পর পুলিশ মৃত নন্দ সাহা বাড়িতে গিয়ে লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে।