admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২১ ৬:২২ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (৬ নভেম্বর) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক মো. কোবাদ হোসেনের যৌথ পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ ইসলাম খোকন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ওয়াহিদুননবী খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান।
বানা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য মো. আশরাফুজ্জামান মিয়া জিল্লু, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. ইমরান হোসেন, বানা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. আবু তালেব মোল্লা, বানা ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী মনিরুল হক, বানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হান্নান বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. এনামুল হক প্রমুখ।
এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বানা ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী মনিরুল হক, বানা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, বানা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আশরাফুজ্জামান মিয়া জিল্লু, বানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হকসহ মোট ১২ জন প্রাথমিক মনোনয়ন ফরম সংগ্রহ করেন।