হোম
আইন-বিচার

ফরিদপুরের আলফাডাঙ্গাতে পুলিশের মামলায় আসামি ইউনিয়ন চেয়ারম্যান সহ প্রায় অর্ধশতাধিক।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জুন, ২০২১ ৯:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ  ফরিদপুরের আলফাডাঙ্গায় দুই পুলিশকে মেরে হাতকড়াসহ মো. বরকত (২১) নামের এক যুবক পালানোর ঘটনায় এক ইউপি চেয়ারম্যানসহ অর্ধশতাধিক ব্যক্তির নামে মামলা করেছে পুলিশ। তবে ঘটনার ২৪ ঘণ্টার পরও হাতকড়াসহ পালানো ওই যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শনিবার (৫ জুন) সকালে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার বাদী হয়ে উপজেলার ৬নং পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এস এম মিজানুর রহমানসহ ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০০-১২০ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৩। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন-উপজেলার ধুলজুড়ি গ্রামের জামাল সর্দার, আরব সর্দার, ইবাদত সর্দার, জাহাফতাব শেখ, হাচান শেখ, লুলু মোল্যা, মাছুম শেখ ও মহসীন শেখ। আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন আহাম্মেদকে আটক করার পর ছেড়ে দেয়া হয়।

এজাহার সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৬নং পাঁচুড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস এম মিজানুর রহমান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী খালিদ মোশাররফ রঞ্জুর মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে আসছে। সম্প্রতি এনিয়ে দু’পক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা করে। মামলায় উভয়পক্ষ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসে। শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় ইউনিয়নের ধুলজুড়ি গ্রামের বেড়িরহাট বাজারে দু’পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় উভয়পক্ষের ইটপাটকেলের আঘাতে এসআই মঞ্জুর হোসেন ও এএসআই মো. জামাল উদ্দিন আহত হন।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় আলফাডাঙ্গা থানার এসআই মঞ্জুর হোসেন ও এএসআই জামাল উদ্দিন বেড়িরহাট বাজারে গিয়ে ধুলজুড়ি গ্রামের বরকত নামের এক যুবকের এক হাতে হাতকড়া দেন। তখন বরকত আরেক হাত দিয়ে এসআই মঞ্জুরকে ঘুষি দেন। ওই সময় এএসআই জামালউদ্দিন ওই যুবককে ধরতে এগিয়ে গেলে তাকেও তখন হাতকড়া পরা হাত দিয়ে আঘাত করে ওই যুবক পালিয়ে যান।

এ বিষয়ে পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান বলেন, শুক্রবার বেড়িরহাট বাজারে দু’পক্ষের এরকম কোনো সংঘর্ষের ঘটনা আমার জানা নেই। আমি কয়েকদিন ধরে এলাকায় ছিলাম না। ব্যবসায়িক কাজে ঢাকায় আছি। হাতকড়া নিয়ে পালানো যুবক আমার সমর্থকও নয়। এ ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততাও নেই।

অপরপক্ষের নেতা সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী খালিদ মোশাররফ রঞ্জু বলেন, এরকম কোনো সংঘর্ষ শুক্রবার বেড়িরহাট বাজারে ঘটেনি। কিন্তু আমি জানতে পারলাম আমাকেও নাকি এই মামলার আসামি করা হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই মিজানুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বরকত ওই গ্রামের বাসিন্দা ও বেড়ির হাট উচ্চ বিদ্যালএর প্রধান শিক্ষক মঞ্জুর হোসেন ওরফে মঞ্জু মাস্টারের ছেলে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 4 hours আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 8 hours আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 21 hours আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 21 hours আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 1 day আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 1 day আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 1 day আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারির পরও থামেনি দখলচেষ্টা,বিশ্বম্ভরপুরে উত্তেজনা।
আইন-বিচার 2 days আগে

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক