হোম
অপরাধ

প্রেমিক মাইন উদ্দিন হাত-পা চেপে ধরতেই মা হাসিনা বেগম গলায় ছুরি চালান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০১৯ ১১:৪৯ পূর্বাহ্ণ

hasina-killer-mknewsbd

ফাইল ছবি

প্রেমিক মাইন উদ্দিন হাত-পা চেপে ধরতেই মা হাসিনা বেগম গলায় ছুরি চালান। মৃত্যুর কোলে ঢলে পড়ে সাড়ে চার বছরের শিশু কন্যা ফাতেমা নূর। মেয়ের গলা কাটা রক্তাক্ত লাশ বিছানায় ঢেকে রেখে অপেক্ষা করেন স্বামীর জন্য। কিছুক্ষণের মধ্যে স্বামী আবু তাহের বাসায় ঢুকতেই তাকে ঝাপটে ধরেন হাসিনা ও মাইন উদ্দিন। কোন কিছু বুঝে উঠার আগেই তার গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে খাটে শুইয়ে দেয়া হয়। এরপর পেট ও উরুতে ছুরিকাঘাত করা হয়। হাসিনা নিজেই স্বামীর গলায় ছুরি চালিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরকীয়া প্রেমিককে নিয়ে নিজ সন্তান ও স্বামীকে খুনের এমন বর্ণনা দেন হাসিনা বেগম। গতকাল রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে হাসিনা বেগমের জবানবন্দির বরাত দিয়ে এসব তথ্য জানান সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম। তিনি বলেন, পাশের বাসার মাইন উদ্দিনের সাথে তার পরকীয়া চলছিল। স্বামী মেয়ে বাসায় নেই, এই সুযোগে ওই প্রেমিকের সাথে অনৈতিক কাজে লিপ্ত হন হাসিনা। হঠাৎ বাসায় ফিরে কন্যা ফাতেমা নূর এই দৃশ্য দেখে ফেলে। বাবা আসলে তাকে ঘটনা বলে দেবে বলেও জানায়।
আর তাতে ক্ষুদ্ধ হয়েই এই জোড়া খুন করেন হাসিনা ও তার প্রেমিক মাইন উদ্দিন। হাসিনা বেগমের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল ভোরেই নোয়াখালী সদর থেকে মাইন উদ্দিনকে পাকড়াও করার কথাও জানান অতিরিক্ত কমিশনার। আমেনা বেগম জানান, হাসিনার স্বীকারোক্তির মাধ্যমে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর এই জোড়া খুনের রহস্য উদঘাটন হলো।
নগরীর বন্দর থানার নিমতলার বুচুইক্ক্যা কলোনির একটি বাসা থেকে শনিবার আবু তাহের (৩৫) ও তার মেয়ে ফাতেমা নূরের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। আমেনা বেগম জানান, হাসিনা বেগম স্বামী ও মেয়েকে খুনের পর প্রেমিক মাইন উদ্দিনের পরামর্শে শোর-চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন জড়ো হন। পুলিশ লাশ উদ্ধার করতে গেলে তিনি তার স্বামী শিশু কন্যাকে খুনের পর আত্মহত্যা করেছেন বলে দাবি করেন।
তবে পারিপার্শ্বিক অবস্থা এবং খুনের ধরন দেখে পুলিশের সন্দেহ হয়। হাসিনাকে থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হাসিনা তার প্রেমিক মাইন উদ্দিনকে নিয়ে এই জোড়া খুন করার কথা স্বীকার করেন। খুনের পর মাইন উদ্দিন নোয়াখালীতে গ্রামের বাড়ি পালিয়ে যান। এ ঘটনায় তাহেরের বড় ভাই নুর আলম বাদী হয়ে তাহেরের স্ত্রী হাসিনা ও প্রতিবেশী মাইন উদ্দিনকে আসামি করে বন্দর থানায় মামলা করেন। পুলিশ জানায়, যে বাসাটিতে তাহের তার পরিবার নিয়ে থাকতেন তার পাশের কক্ষে ভাড়া থাকতেন মাইন উদ্দিন। দীর্ঘদিন থেকে তাদের মধ্যে অনৈতিক সর্ম্পক চলছিলো। তাহের ও হাসিনা দুইজনেরই আগে বিয়ে হয়েছিল। তাহেরের আগের স্ত্রী মারা গেছেন। আর হাসিনার সাথে তার স্বামীর বনিবনা না হওয়ায় ছাড়াছাড়ি হয়েছিল। বিচ্ছেদের পর নিমতলী এলাকায় বড় বোনের বাসায় থাকার সময় পাঁচ বছর আগে তাহেরের সাথে হাসিনার পারিবারিকভাবে বিয়ে হয়। আর মাইন উদ্দিনের স্ত্রী তার নোয়াখালীর বাড়িতে থাকেন। মাইন উদ্দিন এসএপিএল কন্টেইনার ডিপোতে শ্রমিকদের সরবরাহকারীর কাজ করেন। আর তাহের ওই কন্টেইনার ডিপোসহ বিভিন্ন স্থানে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। হাসিনা মানুষের বাসায় কাজ করতেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, হাসিনা ও মাইন উদ্দিনকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুরে শীতের আগমনী বার্তা, বাড়ছে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ।
রংপুর 5 hours আগে

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 2 days আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক