admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২২ ১২:৫৪ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধিঃ গত ৫/১০/২০২২ দিবাগত রাতে হরিপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতির চুরি যাওয়া ফোনটি অদ্য ২৪/১০/২০২২ ইংরেজী হরিপুর পুলিশ প্রশাসন প্রযুক্তির ব্যবহার করে ১৮ দিনের মধ্যে উদ্ধার করেছেন।
ডাংগীপাড়া স্কুল মোড়ের বাবুল চা দোকানীর পৌত্র মোঃ রফিকুল ইসলাম এর পুত্র হাসিবুল এই ফোনটি চুরির সাথে প্রত্যক্ষভাবে জড়িত বলে হরিপুর থানা পুলিশের মাধ্যমে জানা গেছে।
ইতিপূর্বে হরিপুর পুলিশ প্রশাসন বীরগড়ের হোমিও চিকিৎসক মোঃ মুনিরুজ্জামান ও দেহট্ট গ্রামের আব্দুল্লাহিল কাফীর ফোনটিও প্রযুক্তি ব্যাবহার করে উদ্ধার করেন।