হোম
নির্বাচিত কলাম

প্রধানমন্ত্রী খালেদা প্রসঙ্গে বলেছেন তাকে বাসায় রেখেছি, এটাই কি বেশি নয়?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২১ ১০:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

প্রধানমন্ত্রী খালেদা প্রসঙ্গে বলেছেন তাকে বাসায় রেখেছি, এটাই কি বেশি নয়? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে এক সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করা হলে তার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে যে কারাগার থেকে নিয়ে বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছি, সেটাই কি যথেষ্ট নয়? কেউ যদি আপনাকে হত্যার চেষ্টা করতো, তাহলে আপনি কি তার গলায় ফুলের মালা দিতেন? আজ বুধবার, ১৮ নভেম্বর, বিকেলে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সম্প্রতি প্রধানমন্ত্রীর দুই সপ্তাহের গ্লাসগো, লন্ডন ও প্যারিস সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে এক সাংবাদিক খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা সম্পর্কে জানতে চাইলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, কেউ যদি আপনার পরিবারকে হত্যা করতো, সেই হত্যাকারীর বিচার না করে কেউ যদি পুরস্কৃত করে, এমনকি খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিতো, সেক্ষেত্রে আপনি কী করতেন?

তিনি বলেন, গ্রেনেড হামলার পর খালেদা জিয়া বলেছিল— ভ্যানিটি ব্যাগে করে আমি নাকি গ্রেনেড নিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলাম। কোটালিপাড়ায় বোমা যখন পুঁতে রাখা হল, এর আগে খালেদা জিয়া বক্তব্যে বলেছিল— প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধীদলীয় নেতাও হতে পারবে না শেখ হাসিনা। ভেবেছিল মরেই তো যাব। কিন্তু রাখে আল্লাহ, মারে কে। এরপরও খালেদা জিয়ার জন্য এত দয়া দেখাতে বলেন? আমার মনে হয়, কেউ এই প্রশ্ন করলে অন্তত একটু লজ্জা হওয়া উচিত।

শেখ হাসিনা বলেন, অমানুষ নই আমরা। সে কারণেই আমার এক্সিকিউটিভ অথরিটি দিয়ে তাকে বাসায় থাকার এবং চিকিৎসা করার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা তো আইনগত ব্যপার। তাছাড়া দুর্নীতি করার মাধ্যমে দেশটাকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে। গ্রেনেড হামলায় আমাদের ২২ জন মারা যান, অনেক লোক আহত হন। অথচ একদিনও বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে দেয়নি।

সরকার প্রধান বলেন, এত বড় অমানবিক, অথচ তাকেও আমি মানবতা দেখিয়েছি। আসলে আমার হাতে যতটুকু পাওয়ার, আমি সেটুকুই দেখিয়েছি। আর কত চান? এখন তো সে (খালেদা) অসুস্থ, ওই যে বললাম— রাখে আল্লাহ মারে কে; মারে আল্লাহ রাখে কে। সেটাই মনে করে বসে থাকুন। আমার এখানে কিছুই করার নেই। আমার যতটুকু করার ক্ষমতা, আমি সেটা করেছি। বাকিটা আইনের বিষয়।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 5 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক