admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২১ ২:০০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম সিএমএইচে ভর্তি। অসুস্থ হয়ে পড়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বর্তমানে তার বয়স ৮২ বছর। এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের স্ত্রী আজ বুধবার সকালে গণমাধ্যমকে জানান, এইচ টি ইমাম সিএমএইচে ভর্তি রয়েছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন এইচ টি ইমাম। সম্প্রতি তার অসুস্থতা বেড়ে গেলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রসঙ্গত, রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামে পরিচিত হোসেন তৌফিক ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।