admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২০ ১০:৩৭ পূর্বাহ্ণ
রেজানুল হক রেজু, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, সাবেক এমপি, সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী, সংসদ সদস্য জননেতা খালিদ মাহমুদ চৌধুরী-এর গর্বিত পিতা জননেতা আব্দুর রৌফ চৌধুরীর ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ।
তিনি একাধারে দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় সাবেক সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ বৃহত্তর দিনাজপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের একাধিকবার তথা পনের বছর দায়িত্ব পালন করা সভাপতি ছিলেন। জননেতা আব্দুর রৌফ চৌধুরীর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালনে বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচী গ্রহন করেছে। উল্লেখ্য, ২০০৭ সালের এই দিনে সকাল সাড়ে আটটায় তার নিজ বাসভবন বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার ধনতলা গ্রামের চৌধুরীপাড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।