admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৪ ১১:২০ পূর্বাহ্ণ
মো: মোরসালিন,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডে একটি রাস্তার Alignment সংস্কারের জন্য ডা. লিও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করেন। দিনাজপুর জেলা প্রশাসককে উক্ত বিষয়ে তদন্তের জন্য দায়িত্ব প্রদান করা হয়।
কিন্তু তদন্ত শেষ হওয়ার পূর্বে পৌর কর্তৃপক্ষ উক্ত স্থানে ড্রেন নির্মানের জন্য পরপর দুই বার টেন্ডার আহবান করেন এবং জোর পূর্বক কিছু অংশে ড্রেন নির্মান করেন। পরের অংশ নির্মান করতে গেলে জমির মালিক ডা. মুশফিকুর রহমান, লিও আপত্তি জানায়। স্থানীয় সরকার বিভাগ তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তর্কিত স্থানে নির্মাণ কাজ বন্ধ রাখবার নির্দেশনা প্রদান করেন। উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে গত- ২৬/১২/২৩ তারিখে তর্কিত স্থানে পৌর কর্তৃপক্ষ টেন্ডারকারী ঠিকাদার ছাড়া নিজ উদ্যোগে মিস্ত্রী নিয়ে তর্কিত স্থানে ড্রেন নির্মাণ করতে যান।
জমির মালিক পক্ষের লোক- জন বাধা দিলে তাদেরকে নানা রকম ভয়-ভীতি ও হুমকি প্রদান করা হয় । এমনকি কাউন্সিলর মাজেদুর রহমান বাধা দিতে আসলে ডা. লিওকে ফেলে দিবার (হত্যা করা) জন্য মিস্ত্রীদেরকে একাধিক বার নির্দেশ প্রদান করেন। কাউন্সিলরের মত জনপ্রতিনিধি দ্বারা হত্যার হুমকি পাওয়ায় ডা. লিও নিরাপত্তাহীনতায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে দরখাস্ত করেছেন।