admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২০ ৫:২০ অপরাহ্ণ
মোঃহারুন-অর-রশিদ বাবু, ষ্টাফ রিপোর্টার, রংপুর ব্যুরো অফিসঃ রংপুরের পীরগাছা উপজেলার ১নং কল্যানী ইউনিয়নের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম, প্রতিবছরের ন্যয় এ বছরেও সনাতন ধর্মীয়দের বড় উৎসব দুর্গাপূজায়, ইতিপুর্বে তার ইউনিয়নের প্রত্যেকটি পুজা মণ্ডপ পরিদর্শন করেছেন।এবং শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভাতৃত্ব ও সম্প্রীতির মধ্যদিয়ে এ উৎসব পালন হবে বলে আশা ব্যক্ত করেন।
পাশাপাশি একান্তে কথাও বলেন পূজা উদযাপন কমিটির নেত্রীবৃন্দের সাথে। তার সাথে উপস্থিত ছিলেন মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন ও স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। চেয়ারম্যান নুর আলম বলেন, বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পূর্জা অর্চনা পরিচালনার জন্য পরামর্শ দেন, এবং জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায় চেয়ারম্যান নুর আলমের আগমনে তার ভুয়সী প্রশংসা করতেও দেখা গেছে।