হোম
অপরাধ

পুলিশের জেরায় ধানমন্ডির ফ্ল্যাটে জোড়া খুন সুরভী বলল, আমি একাই খুনি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০১৯ ৩:৩২ অপরাহ্ণ

killer-mknewsbd

ফাইল ছবি

পুলিশের জেরায় ধানমন্ডির জোড়া খুনের মামলায় গ্রেফতার গৃহকর্মী সুরভী আক্তার নাহিদা বলেছেন, বাসা থেকে আমাকে বের হতে না দেওয়ায় আমি একাই দুজনকে খুন করেছি। আর কেউ আমার সঙ্গে ছিল না। পুলিশ তার এই বক্তব্য বিশ্বাস করতে পারছে না। তাদের সন্দেহ খুনের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে। এসব তথ্য বের করতেই সুরভীকে আদালতে পাঠিয়ে গতকাল রিমান্ডের আবেদন জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে আলোচিত এই জোড়া খুনের মামলাটি থানা পুলিশের কাছ থেকে গোয়েন্দা পুলিশের ওপর ন্যস্ত করা হয়। শুক্রবার রাতে ধানমন্ডির রোড-২৮, বাড়ি-২১ এর পঞ্চম তলা থেকে গার্মেন্ট প্রতিষ্ঠান টিমটেক্স গ্রুপের এমডি ও ক্রিয়েটিভ গ্রুপের ডিএমডি কাজী মনির উদ্দিন তারিমের শাশুড়ি আফরোজা বেগম (৬৫) এবং তার গৃহকর্মী দিতির (১৮) রক্তাক্ত লাশ দুটি উদ্ধার করে পুলিশ। তাদের দুজনকেই গলা কেটে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহত আফরোজার মেয়ে দিলরুবা সুলতানা রুবা বাদী হয়ে একটি মামলা করেন। মামলার তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলছেন, হত্যাকান্ডে র পাঁচ দিন আগে তারিমের পিএস বাচ্চুর সঙ্গে সুরভীর পরিচয় হয়। তাদের মধ্যে মোবাইলে একাধিকবার যোগাযোগ হয়েছে। এরই সূত্র ধরে রবিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে সুরভীর সন্ধান পাওয়া যায়। সুরভীর মোবাইল নম্বর পাওয়া যায় বাচ্চুর মোবাইল থেকে। এরপর ওই নম্বরের সূত্র ধরে ভোলা সদরে তার পরিবারের সন্ধান মেলে। শনিবার পুলিশ ভোলায় গিয়ে খোঁজ নেওয়া শুরু করে। স্বজনদের দিয়ে যোগাযোগ করানো হয় সুরভীর সঙ্গে। পরে পুলিশ আগারগাঁও বস্তিতে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করে। এদিকে, বাচ্চু প্রথম থেকে অনেক তথ্য গোপন করেছেন। তিনি বলেছিলেন, সুরভীকে তিনি সেভাবে চিনতেন না। অথচ ঘটনার আগে অন্তত অর্ধশতবার তাদের মধ্যে কথা হয়েছে। ডিবির ধানমন্ডি জোনের এসি আহসান খান জানান, সুরভী তার বড় বোনের সঙ্গে আগারগাঁওয়ে থাকতেন। শ্যামলীর একটি গার্মেন্টে চাকরি করতেন। গত ১৫ অক্টোবর চাকরি ছেড়ে দেন। এরপর গৃহকর্মীর কাজ নিতে ধানমন্ডির ওই বাসায় যান। সেখানে নিরাপত্তাকর্মী নুরুজ্জামানের সঙ্গে তার পরিচয় হয়। পরে নুরুজ্জামানের মাধ্যমে সুরভীর সঙ্গে পরিচয় হয় বাচ্চুর। বাচ্চু সুরভীকে আফরোজা বেগমের বাসায় শুক্রবার কাজ দেন। ওই দিনই আফরোজা বেগম ও গৃহকর্মী দিতিকে গলা কেটে হত্যা করা হয়। এরপর সুরভী ওই বাসা থেকে পালিয়ে তার বড় বোনের আগারগাঁওয়ের বাসায় চলে যান। সেখানে গিয়ে রক্তমাখা কাপড় পরিবর্তন করে মিরপুর শাহ আলী মাজারে গিয়ে আত্মগোপন করেন। সর্বশেষ রবিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। ডিবির ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুরভী একাই খুন করেছেন বলে জানিয়েছেন। সুরভীর বক্তব্য শুনে তার ‘মানসিক ভারসাম্য নিয়ে সন্দেহ’ তৈরি হয়েছে। তবে জোড়া খুনের এ ঘটনার সঙ্গে আর কারও সংশ্লিষ্ট রয়েছে কিনা তা জানতে আজ তার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। কেন কি কারণে এ হত্যা তার সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ধানমন্ডি জোনের এডিসি আবদুল্লাহিল কাফী জানান, সুরভী বলেছেন, ওই বাসা থেকে একটা আইফোন তিনি নিয়েছিলেন। ৪ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। সেই টাকার বেশির ভাগই খরচ করে ফেলেছেন। ঘটনার পর পুলিশ ওই বাড়ির সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে। সেখানে সন্দেহভাজন সেই গৃহকর্মীকে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায়। হত্যাকান্ডে ব্যবহৃত একটি হাতলভাঙা ছুরি পাওয়া যায় ঘরের ভিতরে। আর বাসা থেকে একটু দূরে পাওয়া যায় একজোড়া রক্তমাখা জুতা, যা সেই গৃহকর্মীর বলে সন্দেহ করছিল পুলিশ। সেই সন্দেহভাজন গৃহকর্মী সুরভী বলে তদন্ত সংশ্লিষ্টরা নিশ্চিত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুরভী পুলিশকে জানিয়েছেন, বাচ্চু কুপ্রস্তাব দেওয়ায় বাসা থেকে বের হতে চায় সুরভী। যাওয়ার সময় গৃহকর্মী দিতি বাধা দেন। তাদের মধ্যে ঝগড়া হয়। তখন সুরভী রান্নাঘর থেকে ছুরি এনে দিতির গলা, পিঠে আর বুকে আঘাত করেন। এরপর সুরভী আরেক ঘরে গিয়ে আফরোজা বেগমকে বলেন, সে বাসা থেকে চলে যাচ্ছে। আফরোজা তখন জানতে চান, অন্য ঘরে দিতি চিৎকার করল কেন। সুরভী তখন বলেন, সে যেতে চাওয়ায় ঝগড়া হয়েছে। আফরোজাও তখন বলেন, তোকে তো বাচ্চু যেতে না করেছে, তুই এখন যেতে পারবি না। এ সময় সুরভী একই কায়দায় আফরোজাকে ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেন। সুরভী বলেছেন, তিনি যখন বেরিয়ে আসেন, আফরোজা তখনো মারা যাননি, তখনো তিনি বিছানায় ছটফট করতে ছিলেন। এরপর হয়তো তিনি মারা যান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুরে শীতের আগমনী বার্তা, বাড়ছে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ।
রংপুর 4 hours আগে

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 2 days আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক