admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২১ ৭:৪৫ অপরাহ্ণ
আঃ কুদ্দুস,ঠাকুরগাঁও পীরগঞ্জে থানা প্রতিনিধিঃ জানাযায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাছ চুরির অপবাদে এক তৃতীয় শ্রেণী শিশু ছাত্রকে মধ্যযুগী কায়দা করে রশি দিয়ে বেঁধে তার উপর শাররীক ভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে । নির্যাতিত এই শিশু জুয়েল রানা (৯) শিশুটি ৮নং দৌলতপুর ইউনিয়নে বসবাসরত মল্লিকপুর সরকার পাড়া নামক গ্রামের মনিরউদ্দিন এর ছেলে।
ইক্ত শিশুটি পূর্ব মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত তৃতীয় শ্রেণির ছাত্র । গত শুক্রবার( ৯ জুলাই) সকাল ১০.৩০মিনিটে মল্লিকপুর তামলাই দিঘি পাড়ের পাশে জনৈক জহিরুল ইসলাম এর বাড়ির পাশে উক্ত ঘটনাটি ঘটে বলে জানা যায়। শিশু জুয়েলের বাবা মনিরউদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ চুরির অপবাদে তাকে একটি গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতন চালান একই গ্রামের রমজান আলী বাসু। এই নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ বিষয়ে অভিযুক্ত রমজান বাসু বলেন, হাঁসি তামাশা করে তাকে বেঁধে দুইটা বাড়ি দিয়েছি নির্যাতন করিনি । তার এই কথা কতটুকু সত্য সেটি প্রমান করতে পীরগঞ্জ থানা পুলিশ রমজান আলী বাসুকে আটক করে । আটকের পরে তার নামে মামলা হয়, মামলা নাম্বার (৮) ১৩/০৭ /২০২১ ইং। কিছুক্ষণের মধ্যে আদালতে নেয়া হচ্ছে অভিযুক্ত রমজান বাসুকে ।