admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ
সনতচ ক্রবর্ত্তীঃ ফরিদপুর প্রেস ক্লাবের সহযোগীতায় অসহায় কোহিনূর বেগম ফরিদপুর প্রেস ক্লাব গেটের সামনে পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। কোহিনূর বেগমের৩ টি সন্তান যার মধ্যে ২ জন মেয়ে ও ১ জন ছেলে। পিঠা বিক্রেতা কোহিনূর বেগম জানান, ২০ বছর পূর্বে সালথা উপজেলার ছোকদিয়া আলীপুরগ্রামের রিক্সাচালক শাহাদাত হোসেনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।
স্ত্রী সন্তানকে ফলে স্বামী শাহাদাৎ হোসন নিরুদ্দেশ হয়ে যান । অনেক কষ্টে জীবিকা নির্বাহ করে ছেলেমেয়েদের বড় করেছেন।এই কষ্ট দেখে ফরিদপুর প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা কোহিনূরবেগমকে প্রেস ক্লাবের সামনে পিঠা বিক্রি করে সংসার চলার ব্যবস্থা করে দেয়। কোহিনূর বেগম আরো জানান, এরই মধ্যে দুটি মেয়েকে বিয়ে দিয়েছিএবং ছেলেটি তার সাথেই আছে। প্রতিদিন বিকেল থেকে রাত ১০ টা পর্যন্ত পিঠা বিক্রী করে প্রতিদিন ৫০০/৭০০ টাকার আয় হয় । এতেই তার ভালোভাবে সংসার চলছে। কোহিনূর বেগম প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।