হোম
আন্তর্জাতিক

পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ মে, ২০২৩ ৭:০৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে ঢাকায় এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। নতুন মার্কিন ভিসা নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, যেমনটি প্রত্যেক বাংলাদেশি চান। আর এটা নিয়ে কোনো পক্ষের দ্বিমত নেই। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসতে পারবেন এবং নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি থেকেই মার্কিন ভিসা নীতি দেওয়া হয়েছে।
দুই দেশের সম্পর্কের পথে চ্যালেঞ্জ নিয়ে জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি চ্যালেঞ্জের চেয়ে ইতিবাচক দিকগুলোতে আলোকপাত করতে চাই। আজকের প্রদর্শনীর দিকে যদি তাকান তাহলে দেখবেন, আমাদের ঐতিহাসিক সম্পর্কের দারুণ এক দৃষ্টান্ত এই প্রদর্শনী।

রাজধানীর ইএমকে সেন্টারে বন্ধুত্বের বীজ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর’ শীর্ষক এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রদর্শনীতে ৫০টি ঐতিহাসিক আলোকচিত্র ঠাঁই পেয়েছে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করলে সব সমস্যারই সমাধান সম্ভব। তিনি বলেন, ‘আমাদের মধ্যে বন্ধুত্ব এত নিবিড় ও সম্প্রসারিত হয়েছে যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে খোলাখুলিভাবে বিতর্ক করার সুযোগ করে দিয়েছে।

অনুষ্ঠানে পিটার হাস বলেন, এ প্রদর্শনীতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারী পূর্ববর্তী অন্যান্য বাংলাদেশি রাষ্ট্রপ্রধানের যুক্তরাষ্ট্র সফরকালীন বিভিন্ন ঐতিহাসিক ছবিও প্রদর্শিত হয়েছে। এই ছবিগুলোতে সুশাসন, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রতি সম্মান ও কার্যকরী গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে মতপ্রকাশের স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, এই আলোকচিত্র প্রদর্শনী যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং দুই দেশের মানুষের মেলবন্ধনের স্মারক, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হয়েছে।

ভিসা নীতি বাংলাদেশের নির্বাচনপ্রক্রিয়ায় মার্কিন সমর্থনের অংশ পিটার হাস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বাংলাদেশের নির্বাচনপ্রক্রিয়ার প্রতি ওয়াশিংটনের সমর্থনের অংশ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পিটার হাস এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের বৈঠক পূর্বনির্ধারিত, যা নিয়মিত বৈঠকের অংশ। আমাদের দুই দেশের চমৎকার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় সম্প্রতি ঘোষিত ভিসা নীতির প্রসঙ্গও এসেছে।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 26 minutes আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 7 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 23 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক