হোম
অপরাধ

পিআইও এবং নারী ইউপি সদস্য আসামি চাল আত্মসাতে বগুড়ায় দুদকের মামলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ জুন, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদিঘীতে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা বিশেষ) কর্মসূচীর কাজ না করে ৮মেট্রিক টন চাল আত্মসাত করায় তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং আদমদিঘী সদর ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য’র বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতিদমন কমিশন (দুদক)।

সমন্বিত বগুড়া জেলা কার্যালয় কর্তৃক দন্ডবিধিসহ দুর্নীতি প্রতিরোধ আইনে জেলা কার্যালয়ে দায়ের করা মামলার আসামিরা হলো, তৎকালীন আদমদিঘী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (বর্তমানে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) মোঃ আমির হোসেন, এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আদমদিঘী সদর ইউনিয়নের (১,২ ও ৩ নং ওয়ার্ডের) সংরক্ষিত নারী আসনের সদস্য ছামছুন নাহার (৫১)। আমীর হোসেন টঙ্গাইল জেলার ধনবাড়ী উপলোর মুশুদ্দি মধ্যপাড়ার মো: আব্দুল জুব্বারের ছেলে এবং ইউপি সদস্য ছামছুন নাহার আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের স্ত্রী।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২০১৯ সালের ৫ ডিসেম্বর হতে ২০২০ সালের ২৯ মার্চের মধ্যে আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা মৌজার ছোপরাগাড়ী পুকুর খনন প্রকল্পের কাজ না করে ২ লাখ ৮৮ হাজার টাকা মুল্যের ৮মেট্রিক টন চাল উত্তোলন করে পরস্পর যোগসাজশে আত্মসাত করে। ঘটনাটি তদন্তের পর দুর্নীতি দমন কমিশন ঢাকা প্রধান কার্যালয়ের অনুমোদন প্রাপ্তির পর দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তারিকুর রহমান বাদি হয়ে সম্প্রতি দুদক কার্যালয়ে ওই ২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, মামলার ঘটনাস্থল হিসেবে বগুড়ার আদমদীঘির উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় উল্লেখ করা হয়েছে এবং ঘটনাটি ঘটেছে গত ২০১৯ সালের ৫ ডিসেম্বর হতে ২০২০ সালের ২৯ মার্চের মধ্যে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ২০১৯-২০২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা বিশেষ) কর্মসূচীর আওতায় উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা মৌজার ছোপরাগাড়ী পুকুর খনন প্রকল্পের কাজ না করে বরাদ্দকৃত ২ লাখ ৮৮ হাজার টাকা মুল্যের ৮মেট্রিক টন চাল উত্তোলন করে আদমদীঘি উপজেলার তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য ছামছুন নাহার ক্ষমতা অপব্যবহার কওে প্রকল্পের কোন কাজ না করে জালিয়াতি ও দুর্নীতির করে আত্মসাত করেছেন মর্মে অভিযোগে বলা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 11 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 11 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক