হোম
নির্বাচিত কলাম

পার্বতীপুরে সবুজ সাথী স্কুলটির শ্রেণি কক্ষ থুবড়ে পড়ছে

মোক্তারুজ্জামান মোক্তার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ড বুনিয়াদি স্থানটিই এখন থুবড়ে পড়ছে। ১৩ অক্টোবর বেলা ১ টা ১৫ মিনিটে উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট সংলগ্ন সবুজ সাথী উচ্চ বিদ্যালয়টি দৈনিক মুক্ত কলম সংবাদ পত্রিকার প্রতিবেদক পরিদর্শণ করেছে। জানা গেছে, এটি একটি শিক্ষা প্রতিষ্টান।

পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাটের সংলগ্ন এ শিক্ষা প্রতিষ্টানটি অবস্থিত। এটির নাম সবুজ সাথী উচ্চ বিদ্যালয়। বর্তমান স্কুলটির ছাত্র /ছাত্রীর সংখ্যা ৫০৭ জন পূর্বের তুলনায় ২৯৩ জন হ্রাস পেয়েছে শুধু অবকাঠামোর কারণে। বিগত বছরের বাষিক পরীক্ষায় জিপিএ প্রাপ্ত ছাত্র /ছাত্রীর সংখ্যা – ৮ জন, পাশের হার ৮৭%, শিক্ষক কর্মচারীর সংখ্যা ২৩ জন নিয়ে স্কুলটির শিক্ষা কার্যক্রম চলছে। ১৯৯২ সালে প্রত্যন্ত পল্লী অঞ্চলে গড়ে উঠা স্কুলটির অবয়ব হিসাবে জানা গেছে ৫ টি দাগে ১.৫৫ শতাংশে নিজস্ব জায়গায় মধ্যে স্কুলটির অবস্থান। অথচ দীর্ঘদিনের শিক্ষা প্রতিষ্টান গড়ে উঠলেও ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের ১৭ বছরের প্রীতিভাজন না হওয়ায় অবকাঠামোটি ভেঙে পড়ার কথা জানান এলাকার সুধীজন। গত ১ আগষ্ট ২০২২ ইং তারিখে একাডেমিক ভবন নির্মাণের জন্য প্রধান শিক্ষক আবেদনে উল্লেখ করেন, পার্বতীপুর উপজেলার অন্তর্গত অত্র বিদ্যালয়টি ১৯৯২ ইং সালে স্থাপিত হয়ে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও দক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে।

বিদ্যালয়টি নিভৃত পল্লীতে মনোরম পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠালগ্নে বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা হলেও ১৯৯৪ইং সালে দশম শ্রেণিতে উত্তীর্ণ করার কথা উল্লেখ করে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্নে নিজস্ব ব্যয়ে নির্মিত বিদ্যালয়ের ভবন/কক্ষগুলো প্রায় পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে। এমতাবস্থায় ঝুঁকি নিয়ে ছাত্র/ছাত্রীদেরকে পাঠদান করা হচ্ছে। বিদ্যালয়টি নিভৃত পল্লীতে অবস্থিত হওয়ায় এলাকার গরীব জনগনের সন্তান-সন্ততি লেখাপড়ার সুযোগ পাবার কথাও জানান। এরপর ২ আগষ্ট ২০২২ ইং তারিখে ৪র্থ তলা বিশিষ্ট একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য একটি ডিও লেটার নামকাওস্তে দেন তৎকালীন প্রয়াত এমপি মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি তার ডিও লেটারে উল্লেখ করেন, পার্বতীপুর উপজেলাধীন ‘সবুজ সাথী উচ্চ বিদ্যালয়’টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়ে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং দক্ষ ম্যানেজিং কমিটি কর্তৃক পরিচালিত। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৮০৪ জন এবং পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়টির নিম্নমাধ্যমিক এবং মাধ্যমিক উভয় স্তরই এমপিওভূক্ত। কিন্তু শিক্ষার্থীদের তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা কম থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সুষ্ঠুভাবে পাঠদান কার্যক্রম পরিচালনার নিমিত্তে ৪র্থ তলা বিশিষ্ট একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ করা আবশ্যক। সে কারণে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা প্রধান প্রকৌশলী শিক্ষা ভবন ১নং আব্দুল গনি রোড ঢাকা -১০০০ কে জানান। স্কুলের এ জরাজীর্ণ দূরাবস্থায় দৈনিক মুক্ত কলম সংবাদ পত্রিকার প্রতিবেদন কে ৬ষ্ট শ্রেণি থেকে ৭ম,৮ম,৯ম ও ১০ম শ্রেণির একাধিক ছাত্র /ছাত্রী অভিযোগ তুলেছে আমরা বিশ্বায়ণে ডিজিটাল যুগে ভাংগাচুরা শ্রেণি কক্ষে পড়াশোনা করতে হচ্ছে । আমরা এমন পরিবেশ চাই না। আপনার মাধ্যমে আমরা বলতে চাই, বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা ড.ইউনুস মহোদয়কে উনি যেন আমাদের স্কুলের বিল্ডিং দ্রুত তৈরী করার প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের করেন। ঐ স্কুলের একাধিক অভিভাবকগণ বলেন, খুব কষ্ট করে আমাদের ছেলে মেয়েরা স্কুলটিতে পড়ালেখা করছে। সরকারের উচিত এ পুরাতন স্কুলটির বিল্ডিং করে দেয়া বলে অভিযোগ তুলেন।

এ বিষয়ে স্কুল কমিটির সভাপতি রেজাউল কবির আক্ষেপ করে বলেন, ৩৩ বছরেও বিল্ডিং হল না। এর বড় কারণ আমরা বিএনপি করি তাই স্কুলটির বিল্ডিং করেনি বিগত আওয়ামীলীগ স্বৈরাচারী সরকারের কথা উল্লেখ করেন। ঐ ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান মোঃ মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন, আমার জানা মতে ঐ স্কুলের ছাত্র /ছাত্রীরা ভাংগা শ্রেণি কক্ষে পড়াশোনা করছে। তবে স্কুল কর্তৃপক্ষ কেউ আমার কাছে আসে নাই। আমি ও চাই আমার ইউনিয়নে এটি একটি পুরাতন স্কুল। সে হিসাবে আবশ্যই বিল্ডিং হওয়া উচিত। যদি স্কুল কর্তৃপক্ষ আমার যে কোন সহযোগিতা প্রয়োজন মনে করে, তা আবশ্যই আমি সে দিকে নজর রাখবো বলে জানান। স্কুলটি সম্পর্কে জানতে, পার্বতীপুর উপজেলার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার মোঃ মেরাজুল ইসলাম বলেন , স্কুলের বিল্ডিংয়ে বিষয়টির সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই। কারণ আমার এখানে আসা বেশী দিন হয়নি। তবে স্কুলের বিল্ডিংয়ের সিরিয়াল আছে কিনা সেটা আমি দেখবো বলে জানান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 11 minutes আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 18 minutes আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 21 hours আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 1 day আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর বিএনপির নেতাদের হামলা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক