হোম
অপরাধ

পাপিয়াকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে একের পর এক তথ্য।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ মার্চ, ২০২০ ১২:২৮ অপরাহ্ণ

papiya-mknewsbd

ফাইল ছবি

পাপিয়াকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। বর্তমানে দেশব্যাপী আলোচিত নাম শামীমা নূর পাপিয়া। অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতারের পর বর্তমানে রিমান্ডে আছেন যুব মহিলা লীগের সদ্য বহিষ্কৃত এই নেত্রী। তিনি ছিলেন নরসিংদী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক।গ্রেফতারের পর থেকেই পাপিয়াকে নিয়ে বেরিয়ে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। এবার বেরিয়ে এল তার কলেজজীবন নিয়ে আরেকটি চাঞ্চল্যকর তথ্য।জানা গেছে, পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমনকে খুশি করতে সম্মেলন ছাড়াই নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল।

২০১৯ সালের ১৪ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ওই কমিটি ঘোষণা দিয়েছিলেন।ওই দিন রাতে কলেজ শাখার আগের কমিটি বিলুপ্ত না করেই জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু (বর্তমানে বহিষ্কৃত) ও সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমনের যৌথ স্বাক্ষরে রবিউল আলম একমিকে সভাপতি ও রাকিব হাসানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কলেজ কমিটির ঘোষণা দেন।ওই সময় স্বাক্ষর জাল দাবি করে জেলা সভাপতি ইসহাক খলিল বাবু নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। কলেজ কমিটির সভাপতি রাকিব হাসান একমি গত ২২ ফেব্রুয়ারি বিমানবন্দরে গ্রেফতার হওয়া পাপিয়া-সুমনের সহযোগী সাব্বির খন্দকারের ছোট ভাই।নরসিংদী জেলা ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ২০১৭ সালের ৯ অক্টোবর ইসহাক খলিল বাবুকে সভাপতি ও আহসানুল ইসলাম রিমনকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। যদিও জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনে আহসানুল ইসলাম রিমন সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছিলেন না। পদ পাওয়ার কিছুদিনের মধ্যেই সভাপতি ইসহাক খলিল বাবু ও সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন মিলে মনোহরদী, বেলাব ও মাধবদী থানা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করেন।

কিন্তু বিপত্তি ঘটে ২০১৮ সালের ১৬ মার্চ নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটির সম্মেলনে। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হীরু। সেখানে প্রথম অধিবেশনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন উপস্থিত থাকলেও দ্বিতীয় অধিবেশনে অদৃশ্য কারণে উপস্থিত ছিলেন না। এ নিয়ে নজরুল ইসলাম হীরু সম্মেলনের সভামঞ্চে টানা ১৫ মিনিট বক্তব্য দেন। সেখানে রিমনকে সন্ত্রাসী, অযোগ্য ও চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করেন। সম্মেলনে শিব্বির আহমেদ শিবলীকে সভাপতি ও রাব্বির হোসেন অতুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কিন্তু ওই কমিটির অনুমোদনে রিমন সই না দেওয়ায় তাকে বহিষ্কারাদেশের অনুরোধ জানিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

সম্প্রতি জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি ও সংসদ সদস্য মো. নজরুল ইসলাম এবং অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া ও নরসিংদীর পৌর মেয়র মো. কামরুজ্জামান। এই বিভাজনকে কেন্দ্র করে সভাপতি নজরুল ইসলাম তার এক সময়ের বিরাগভাজন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে কাছে টেনে নেন। এর পরই আহসানুল ইসলাম রিমন কোন সম্মেলন ছাড়াই আগের কমিটি বিলুপ্ত না করেই নিজের ব্যক্তিগত আইডিতে রবিউল আলম একমিকে সভাপতি ও রাকিব হাসানকে সাধারণ সম্পাদক করে ১৭ জনের একটি কমিটি ঘোষণা দেন। কমিটি ঘোষণার পর থেকেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন, কলেজ শাখার সভাপতি একমি ও সাধারণ সম্পাদক রাকিব হাসান বর্তমানে সবচেয়ে আলোচিত পাপিয়া ও সুমনের ব্যক্তিগত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।দলীয় কর্মসূচির বাইরেও তারা পাপিয়ার জন্মদিন উৎসব, পাপিয়াকে নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে কুশল বিনিময় করানোসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন। যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুরে শীতের আগমনী বার্তা, বাড়ছে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ।
রংপুর 43 minutes আগে

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 2 days আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক