admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ
জহুরুল ইসলাম,ভেড়ামারা প্রতিনিধি:জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর অন্যতম প্রতিষ্ঠাতা, ১৪ দলীয় জোটের অন্যতম রূপকার, জাসদ এর বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে, পাকশী আমতলায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলক,স্বাধীনতা সংগ্রামী, ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পাকশি রেলওয়ে শ্রমিক জোটের প্রতিষ্ঠাতা,বীর মুক্তিযোদ্ধা, মরহুম সৈয়দ জাফর সাজ্জাদ খিঁচচু, আজ ১৬ জুলাই ২০২৩ রোজ রবিবার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৭ টায় সময় প্রথমে কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি, পরে পাকশী রেলওয়ে শ্রমিক জোট কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন,বিকেল ৪ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাকশী ইউনিয়ন জাসদের সংগ্রামী সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন সেলিম, ও সঞ্চালনায় পাকশী ইউনিয়ন জাসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কালাম এজাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ রশিদুল আলম বাবু, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আসমত আলী,বক্তব্য রাখেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কার্যকারী কমিটির অন্যতম সদস্য,এবং পাবনা জেলা জাসদ এর সহ-সম্পাদক,ও পাবনা জেলা যুব জোটের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম (জয়)আরো বক্তব্য রাখেন পাবনা জেলা যুব জোটের সভাপতি জনাব মোঃ আরিফুল ইসলাম আসাদ বিশ্বাস, বক্তব্য রাখেন পাবনা জেলা জাসদের শিল্প বিষয়ক সম্পাদক জনাব মোঃ জামাল উদ্দিন, রাঙ্গা।
এ ছাড়াও ওয়াছেব,নবাব আলী, জনাব মোঃ আব্দুল মান্নান, এনায়েত আলী, এবং আটঘরিয়া জাসদের সাধারণ সম্পাদক ও পাবনা জেলা যুব জোট অন্যতম সদস্য জনাব মোঃ জুয়েল রানা প্রামানিক সহ আরো অনেকেই বক্তব্য রাখেন,