হোম
আন্তর্জাতিক

পরীক্ষা না বাড়ানো হলে বাংলাদেশে করোনার পরিস্থিতি সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে না বিশেষজ্ঞরা মনে করেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২০ ৭:৩২ পূর্বাহ্ণ

Korona-virus-mknewsbd

ফাইল ছবি

উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য দোরে দোরে তদবির করছেন বহু মানুষ পরীক্ষা না বাড়ানো হলে বাংলাদেশে করোনার পরিস্থিতি সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে না বলে বিশেষজ্ঞরা মনে করেন। বাংলাদেশে করোনাভাইরাসের উপসর্গ থাকার পরও মানুষজন পরীক্ষা করাতে পারছেন না -এমন অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। পরীক্ষা করানোর জন্য অনেককে সরকারের উঁচু মহলে গিয়ে তদবির করতে হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বারবার সদস্য দেশগুলোকে যত বেশি সম্ভব করোনাভাইরাসের পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, বাস্তব পরিস্থিতি বুঝতে পরীক্ষা বাড়ানোর কোনো বিকল্প নেই।

কিন্তু ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশে সরকারী তথ্য অনুযায়ী এপর্যন্ত মাত্র ৯২০জনের পরীক্ষা হয়েছে যে সংখ্যা বিশেষজ্ঞদের মতে নেহাতই অপ্রতুল। ১২দিন ধরে জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে এবং আইইডিসিআর এ ধর্ণা দিয়েও করোনার পরীক্ষা করাতে পারেননি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী আতিকা রমা।
সেই অসহায় পরিস্থিতি নিয়ে তার ভিডিও বক্তব্য এবং লেখা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেলে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তিনি একা নন, আরও অনেকে এমন অভিযোগ করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একজন সিনিয়র নার্স আজিজা সুলতানা অনেক কঠিন সময় পার করে এখন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, ১০ দিন ধরে অনেক চেষ্টা তদ্বিরের পর পরীক্ষার জন্য তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। অনেক জ্বর, শ্বাসকষ্ট, গলাব্যাথা নিয়ে আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতারের জরুরি বিভাগে ভর্তি হয়েছিলাম। তারা আমাকে বলে এখানে চিকিৎসা দেয়া সম্ভব না। তারা আইডি হাসপাতালে রেফার করে। সেই হাসপাতাল বলে যে, আমাদের কাছে করোনাভাইরাসের চিকিৎসা করানোর কোনো সরঞ্জাম নাই। তারা আমাকে হোম কোয়ারন্টিনে পাঠায়।কিন্তু কোনো উন্নতি হয়নি এরপর অনেক চেষ্টা-তদবিরের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতারের পরিচালক আজিজাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। এখানেও অনেক চেষ্টা তদ্বির করে ভর্তি হই। এখানেও করোনাভাইরাসের পরীক্ষা বা কোনো চিকিৎসা হচ্ছিল না। তারপর অনেক চেষ্টা, ফোন এবং অনেক হাই লেভেল থেকে তদ্বির করার পর বুধবার পরীক্ষার জন্য আমার নমুনা নিয়েছে।

ঢাকার মিরপুর এলাকায় একজন বয়স্ক ব্যক্তি করোনার সব উপসর্গ নিয়ে ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘোরার পর তার মৃত্যু হওয়ার আগ মুহুর্তে পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছিল – তার পরিবার এমন অভিযোগ করেছে। নাম প্রকাশ না করার শর্তে ঢাকায় চাকরিজীবী একজন নারী এবং একজন যুবক জানিয়েছেন, তারা অসুস্থতা নিয়ে করোনাভাইরাস সন্দেহে আইইডিসিআর এর হটলাইনে যোগাযোগ করে পরীক্ষার করানোর প্রশ্নে কোনো সদুত্তর পাননি। বৃহস্পতিবারে তারা সংশ্লিষ্ট হাসপাতালে গিয়ে অনেক চেষ্টা করেও পরীক্ষা করাতে পারেননি।

রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলছিলেন, পরীক্ষা বাড়ানো না হলে পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা করা সম্ভব হবে না। টেস্টিং না বাড়ালে সিদ্ধান্ত নেয়াও কঠিন হয়ে যাবে। কারণ আমরা বুঝতে পারবো না যে, কতটুকু এটা ছড়িয়েছে। অথবা এটা বাড়ছে নাকি কমছে। সুযোগ বাড়ানো হচ্ছে সমালোচনা-অভিযোগের মুখে শেষপর্যন্ত এই পরীক্ষা এবং নমুনা সংগ্রহের কার্যক্রমের পরিসর কিছুটা বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। এই ঘোষণা অনুযায়ী ঢাকায় ৩টি জায়গায় এবং চট্টগ্রামের একটি হাসপাতালে পরীক্ষা করা হচ্ছে। রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা আইইডিসিআর এর তথ্য অনুযায়ী এপর্যন্ত ৯২০জনে পরীক্ষা করা হয়েছে।

এই সংখ্যা এখন অনেক কম বলে বিশেষজ্ঞরা বলছেন। তারা মনে করছেন, কমিউনিটি সংক্রমণের বিষয়ে সঠিক চিত্র পাওয়ার জন্য পরীক্ষা কয়েকগুণ বাড়ানো প্রয়োজন। তবে স্বাস্থ্য অধিদ্পতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “আমাদের যাদের পরীক্ষা করতে হবে, তাদের সংখ্যা আগে কম ছিল। এখন আমরা মনে করছি যে পরিস্থিতি বোঝার জন্য আমাদের টেস্ট বাড়াতে হবে। তিনি বলেন, ঢাকার বাইরে থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসতে একটু সময় লেগে যাচ্ছে। বরিশাল ছাড়া অন্যান্য বিভাগীয় শহরে এই পরীক্ষা শুরু করার ব্যবস্থা আমরা করছি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 4 minutes আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 9 hours আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 15 hours আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 1 day আগে

নওগাঁয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ, উপকৃত প্রায়
জাতীয় 1 day আগে

নওগাঁর পোরশায় লুটপাট,ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চক বিষ্ণুপুরের অসহায়
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 2 days আগে

সুনামগঞ্জে তিনটি বসতবাড়ি,গবাদিপশু,নগদ টাকা পুড়ে ১৬ লক্ষ টাকার ক্ষতি।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ে শিশুকে জোরপূর্বক ধর্ষন করলো তিন তরুন প্রতিবেশী।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক