হোম
নির্বাচিত কলাম

পরিবারের সদস্য গুম হয়ে যাওয়া মানুষদের খুঁজে বের করতে সানজিদা ইসলামএর আন্দোলন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ৯:৩০ পূর্বাহ্ণ

গুম হয়ে যাওয়া মানুষদের খুঁজে বের করতে সানজিদা ইসলামএর আন্দোলন-এম কে নিউজ

ফাইল ছবি

পরিবারের সদস্য গুম হয়ে যাওয়া মানুষদের খুঁজে বের করতে সানজিদা ইসলামএর আন্দোলন। পরিবারের সদস্যকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এমন পরিবারগুলোকে নিয়ে একটি সংগঠন গড়ে তুলেছেন বাংলাদেশের সানজিদা ইসলাম। তাদের সঙ্গে নিয়ে তিনি পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে একটি কর্মসূচী চালাচ্ছেন। সানজিদা ইসলাম তার এই সংগঠনের নাম দিয়েছেন মায়ের ডাক। তিনি নিজে এই সংগঠনের সমন্বয়কারী। মিজ ইসলামের ভাই সাজেদুল ইসলাম সুমনকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ২০১৩ সালের চৌঠা ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

গুমের শিকার পরিবারগুলোর সংবাদ সম্মেলন

বিএনপির তৎকালীন ৩৮ নম্বর ওয়ার্ডের (বর্তমানে ২৫ নম্বর ওয়ার্ড) সাধারণ সম্পাদক ছিলেন সাজেদুল ইসলাম সুমন। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। এক সাক্ষাৎকারে বলছেন, ”যখন আমার নিজের ভাই গুম হয়ে যায়, তখন আমরা ঘটনাগুলো উপলব্ধি করতে শুরু করি। সেই সময় অনেকগুলো ঘটনা ঘটে, যেখানে গুমের ঘটনা ঘটে। তাদের পরবর্তীতে আর পরিবারের কাছে ফেরত দেয়া হয়নি। এই বিষয়ে ক্যাম্পেইন করার জন্য গুমের শিকার ভুক্তভোগী পরিবারগুলো একত্রির হয় ‘মায়ের ডাক’-এর ব্যানারে। মিজ ইসলাম বলছেন, ”গুম হওয়ার পরিবারগুলোর মায়েদের যে আর্তনাদ, সেটা তুলে ধরাই আমাদের সংগঠনের উদ্দেশ্য।

এই পরিবারগুলোর পক্ষ থেকে প্রশাসনিক পর্যায়ে যে আবেদন করা উচিত, হাইকোর্টে রিট থেকে শুরু করে অফিসিয়াল যে পদক্ষেপগুলো নেয়ার, সেটাই তারা করার চেষ্টা করছেন। আমাদের হিসাবে এখন পর্যন্ত ৫৫২ জনের গুম হওয়ার তথ্য রয়েছে। কিন্তু এটা আসলে আরও বেশি হবে। কারণ অনেক পরিবার আছে যারা হয়তো ততোটা শিক্ষিত নয় যে, তথ্য সংগ্রহ করে রাখছে, সামনে এগিয়ে এসে বলতে পারছে।” সানজিদা ইসলাম বলছেন।জীবনের ভয় পাচ্ছি বাংলাদেশে এখন অনেকেই এসব বিষয়ে কথা বলতে চান না। তারা এ বিষয়ে কাজ করতে কতটা সোচ্চার হতে পারছেন?

ঢাকায় গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সমাবেশ।

মিজ ইসলাম বলছেন, ভয় যে পাই না, তা নয়। সবাই জীবনের ভয় পাচ্ছি। কিন্তু যখন জানি যে আমার নিজের ভাই বা আমাদের পরিবারের একজন সদস্যকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে, তখন আমাদের জীবন বাঁচানোর জন্যই এটা করতে হচ্ছে। তখন আর ভয় থাকে না।আমি যখন জানি যে, আমার ভাইকে নির্যাতন করা হচ্ছে, তাদের আন্ডারগ্রাউন্ড সেলে রাখা হচ্ছে, তখন আর আমার জীবনের জন্য কোন ভয় কাজ করে না। তবে আমাদের যে ভয় দেখানো হচ্ছে না, হুমকি দেয়া হচ্ছে না, তা নয়।” তিনি বলছেন। তার বক্তব্য, ছয় বছর ধরে তারা যে আন্দোলন করছেন, শুরু থেকেই তাদের অনেক রকম হয়রানির শিকার হতে হয়েছে।

কাদের কাছ থেকে বাধা আসছে?
সানজিদা ইসলাম বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা বাধা পাই। তাছাড়া স্থানীয় যে প্রশাসন রয়েছে, তাদের কাছ থেকেও বাধা আসে। আমরা যদি কোন ক্যাম্পেইন করতে যাই, অনেক সময় দেখা যায় তারা অনুমতি দেন না। এমনকি এমন অনেক অনুষ্ঠান করেছি, তা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা হয়নি। প্রেসক্লাবে দাঁড়াতে দেয়া হয়নি। আমার ভাই গুম হয়ে আছে, অথচ থানা থেকে পুলিশ আমার ভাইকে খুঁজতে এসেছে, যে সুমন কোথায়? যেখানে তাদের উচিত দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে তাকে খুঁজে বের করা, অথচ তারা তাকে গ্রেপ্তার করতে এসেছে। এরকম ঘটনা তিন চারবার হয়েছে।

রেশমার সন্তান এখনও বাবাকে খোঁজে।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের একজন পরিচালক নূর খান বিবিসি বাংলাকে এর আগে বলেছেন, গত আট বছরে এরকম গুম হওয়া তিন শতাধিক মানুষের অধিকাংশের ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানা যায় নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাদুজ্জামান খান বলছেন, গুম হওয়ার পেছনে সরকারের কোন হাত নেই। ২০১৫ সালে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন গুমের ঘটনার সঙ্গে নিরাপত্তা বাহিনী জড়িত নয়। কোন গুম আমাদের এখানে হয় না, তারা আত্মগোপন করে। পরবর্তীতেও এই বিষয়ে সরকারের বক্তব্যের বদল হয়নি।

এই আন্দোলনে কতটা সমর্থন পাওয়া যাচ্ছে?
সানজিদা ইসলাম বলছেন, তাদের আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন রয়েছে বলেই তাদের বিশ্বাস। মিজ ইসলাম বলছেন, ”আমার মনে হয়, সাধারণ মানুষ অবশ্যই সমর্থন দিচ্ছে। কারণ আমাদের এখানে কোন রাজনৈতিক দিক নেই। আমরা সরকার বা বিরোধী, কোন পক্ষের নই। এটা আসলে একটা মানবিক আবেদন রাখে সবার কাছে। আমার মনে হয় যে, সবাই আমাদের সাথে আছে। আন্দোলনের সুফল কতটা পাওয়া যাচ্ছে? মায়ের ডাক সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলামের বিশ্বাস, তার ভাইয়ের মতো গুম হয়ে যাওয়া সবাই আবার ফিরে আসবে।ভাইয়ের আশায় এখনও অপেক্ষা করছেন মারুফা ইসলাম।

গুম হয়ে যাওয়া কিছু মানুষ কিন্তু আমার ফেরত আসছে।পনেরো মাস পরে ফেরত আসা সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানের উদাহরণ তুলে দিয়ে তিনি বলেন, ”আরও অনেকেই আছেন যাদের ফেরত দেয়া হয়েছে বা ছেড়ে দেয়া হয়েছে। আমরা আশা পাই ওখানে। আমাদের জানানো হোক, আমাদের পরিবারের সদস্যরা কোথায় আছে।

 

সরকারের তরফ থেকে কী বলা হচ্ছে?
বাংলাদেশে বেশ কিছু গুমের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও এসব বাহিনী এবং সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করে দেয়া হয়েছে।বরং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিখোঁজ হয়ে যাওয়া লোকদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 18 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 18 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক