আরমান হোসেন, স্টাফ রিপোর্টার: গত রাতে পাটুরিয়া-দৌলদিয়া নৌরোডে ৯টি ট্রাক সহ ১৭ টি যানবাহন ও যাত্রী নিয়ে ফেরি রজনীগন্ধা পদ্মা নদের ডুবে গেছে।
বিকল্প ভাবে ফেরীটিকে ভাসিয়ে রাখার চেষ্টা করা হলেও প্রবল স্রোতে ভেসে গেছে ট্রাক সহ যানবাহন ও যাত্রী। স্হানীয় ভাবে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার কাজ চলছে।
ফায়ার সার্ভিসের এক উদ্ধারকর্মী জানান, চোখে যাদেরকে দেখতে পারছি তাদের উদ্ধার করা হয়েছে। কতজন নিখোঁজ এই মূহুর্তে বলা যাচ্ছে না।
বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা বলেন,গতকাল রাত ১২টার পরে ছেড়ে আসে ফেরিটি। প্রচন্ড কুয়াশা থাকায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।সেজন্য ফেরিটি মাঝনদীতে নোঙর করে রেখেছিলো।
আজ ঘন কুয়াশার মধ্যে ভাল্কগেটের ধাক্কায় ফেরিটি তলিয়ে যায়। উদ্ধার কাজ এখনো চলমান।
আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমীন।