admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মে, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ঘুমন্ত স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী জলিলের (৩২) বিরেদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপরহাট গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইতি আক্তার (২৬) ওই এলাকার আবদুল মান্নান খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে ঢাকায় বসে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নুর আলীর ছেলে জলিলের সঙ্গে ইতি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জলিল যৌতুকের দাবিতে ইতিকে মারধর করে আসছিলো জলিল। প্রায় ৫ বছর আগে ইতি ঢাকা থেকে তার বাবার বাড়ি চলে আসে এবং তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। স্বামীর অত্যাচার সইতে না পেরে ইতি এক সপ্তাহ আগে তার স্বামীকে ডিভোর্স দেয়।
পরে গতকাল দিবাগত গভীর রাতে জলিল ঢাকা থেকে তার শ্বশুর বাড়িতে পৌছে ঘুমন্ত ইতিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারে। এসময় বিষয়টি ইতির বাবা দেখে ফেললে জলিল দৌড়ে পালিয়ে যায়। দুমকি থানার ওসি আবদুল সালাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।