admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
মো জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড় তেঁতুলিয়ায় উপজেলায় স্কয়ার আবাসিক হোটেল ৫তলা বিশিষ্ট শুভ উদ্বোধন করা হয়। রবিবার (০১জানুয়ারি)২০২৩ সকাল ১১টায় তেঁতুলিয়ার চৌরাস্তা বাজারে সদর ইউপি সাবেক চেয়ারম্যান কাজী আনিছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,তেঁতুলিয়া মুক্তিযোদ্ধা কমান্ডো বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে কাজী শাহাবদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অব;স প্রভাষক মো; আতাউর রহমান,প্রভাষক আবু হানিফ,তেঁতুলিয়া কৃষকলীগের সদস্য সচিব কবির হোসেন, শ্রমিকলীগের নেতা ইনছান আলী, শ্রমিকলীগের আহব্বায়ক আবু আসরাফ বাবু, স্কয়ার আবাসিক হোটেলের কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।
মাথা ফাটা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান,পর্যটকের এক সময় অভিযোগ ছিল যে, তেঁতুলিয়াতে সে রকম কোন উন্নত ও মান সম্মত মানের আবাসিক হোটেল নেই। তেঁতুলিয়ার সাবেক চেয়ারম্যান কাজী আনিছুর রহমান একটি মানসম্মত ও উঁচু মানের আবাসিক হোটেল স্থাপন করেছেন এটি আজকে উদ্বোধন করা হলো আশা করি এখন থেকে পর্যটকরা এই অভিযোগ টি করতে পারবে না যে তেঁতুলিয়ায় মান সম্মত উন্নত মানের কোন আবাসিক হোটেল নেই এটি একটি পর্যটক শিল্প বিকাশে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কাজী আনিছুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। কাজী মশিউর রহমান জানান, আমি আজকে প্রমাণ পাচ্ছি যে দিন দিন এ আবাসিকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে চাহিদা অনুযায়ী আমার ছোট ভাই একটি চিন্তা ভাবনা করে আবাসিক গড়ে তুলেছে এটির কার্যক্রম প্রায় শেষ দিকে আজকে এটি উদ্বোধন করা হলে আমি এই আবাসিক হোটেল তথা মালিকের সার্বিক উন্নতি ও সুস্থতা কামনা করি। স্কয়ার আবাসিক হোটেলটিতে রয়েছে ১৬টি রুম বিশিষ্ট, ২৪ বেড, ৬ টিতে এসি,১০ নোন এসি, প্রতিটি ভাড়া এসি-২৫০০/নোন এসি-১৪০০ টাকা। পরে বিশেষ মুনাজাত ও দোয়া অনুষ্টিত হয়।