admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২২ ১:৩০ অপরাহ্ণ
মোঃ জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার পানিহাকা এলাকার দু:স্থ শীতার্ত মানুষের হাতে কম্বল বিতরন করা হয়েছে। রবিবার(২৫ ডিসেম্বর) সকালে পানিহাকা নুরানী মাদ্রাসা মাঠে গণ সাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় অনন্য সাহিত্য পর্ষদ এই কম্বল বিতরণ করে।
এ সময় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, সদস্য মনসুর আলী, মাদ্রাসার সভাপতি আলমাস আলী, অনন্য সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদস্য এরশাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ২ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়।