হোম
নির্বাচিত কলাম

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থেকে ঢাকা এক হেমন্তের দুই রূপ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০১৯ ২:৪০ অপরাহ্ণ

kanchonjongha-mknewsbd

ফাইল ছবি

তেঁতুলিয়ার ৬ নম্বর ভজনপুকুর গ্রামের খোলা ধানখেত থেকে কাঞ্চনজঙ্ঘা এভাবেই দেখা যায়। ছবিটি গত ৯ নভেম্বর ভোর ৫টা ২০ মিনিটে তোলা। এ যেন ৪টি ৪ এর সমাহার। ৪৪৪ দশমিক ৪। বাংলাদেশের উত্তরাঞ্চলের শেষ প্রান্ত পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা থেকে রাজধানী ঢাকার দূরত্ব ৪৪৪ দশমিক ৪ কিলোমিটার। ঢাকা থেকে বাধাহীনভাবে সড়কপথে যেতে সময় লাগে সোয়া ১২ ঘণ্টা। দূরত্ব তেমন বেশি নয়, কিন্তু একই দেশের এই দুই অঞ্চলে প্রকৃতির মেজাজ এখন একেবারেই দুই ধরনের। শীতকাল না এলেও তেঁতুলিয়ায় শীতের কাঁপন লেগে গেছে খুব ভালোভাবে। প্রতিদিন এখানে বিকেল না হতেই উত্তরের হিম বাতাস চলে আসছে। লোকজন গরম কাপড় পরে বাইরে বেরোচ্ছে। এত দিন বনবন করে ঘুরতে থাকা ঘরের বৈদ্যুতিক পাখার ছুটি মিলেছে। আড়মোড়া ভেঙেছে সযত্নে ভাঁজ করে রাখা কাঁথা-কম্বল। এসব কথা গতকাল বুধবার শোনা গেল তেঁতুলিয়ার সরকারি কর্মকর্তা আবু সাঈদ চৌধুরীর কাছ থেকে।

তেঁতুলিয়ার ৬ নম্বর ভজনপুকুর গ্রামের খোলা ধানখেত থেকে কাঞ্চনজঙ্ঘা এভাবেই দেখা যায়। ছবিটি গত ৯ নভেম্বর ভোর ৫টা ২০ মিনিটে তোলা।

তেঁতুলিয়ার ৬ নম্বর ভজনপুকুর গ্রামের খোলা ধানখেত থেকে কাঞ্চনজঙ্ঘা এভাবেই দেখা যায়। ছবিটি গত ৯ নভেম্বর ভোর ৫টা ২০ মিনিটে তোলা।

পঞ্চগড়ের এই শীতল আবহাওয়ায় আবার উঁকি দিচ্ছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বত। ওই দৃশ্য ক্যামেরাবন্দী করতে তেঁতুলিয়ার ভুতিপুকুর গ্রামে প্রায় প্রতিদিন ছুটে যাচ্ছেন অপরূপ কাঞ্চনজঙ্ঘা চোখের সামনে এলে তো কথাই নেই ফিরোজের। বৃহস্পতিবার দুই সপ্তাহ ধরে পঞ্চগড়ে শীত পড়তে শুরু করেছে। এখন বলতে গেলে বেশ ভালোই শীত পড়েছে। তবে কুয়াশা তেমন নেই। ভোরবেলা কিছুটা পড়ে। আবহাওয়া বেশ চমৎকার। আবহাওয়া ভালো থাকলে এ সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, তেঁতুলিয়া থেকে উত্তর দিকে তাকালে হিমালয়ের আরও কিছু পর্বত এখন দেখা যাচ্ছে। তেঁতুলিয়ায় যে কার্তিক মাসে শীত পড়েছে, সে কথা আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে।সকালে তাদের তথ্য অনুযায়ী, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের মধ্যে এটিই ছিল সবচেয়ে কম তাপমাত্রা।

পঞ্চগড়ে কুয়াশামাখা সকাল।

পঞ্চগড়ে কুয়াশামাখা সকাল।

তেঁতুলিয়া পর রাজধানী ঢাকার তাপমাত্রা কত ছিল? জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, আজ সকাল ৯টায় এটি ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ৪৪৪ দশমিক ৪ কিলোমিটার দূরত্বের ব্যবধানে উষ্ণতা বেড়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল সাড়ে ১০টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ এবং রাজধানীতে ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। হেমন্তকালে এসেও তাই রাজধানীতে শীতের ছোঁয়া নেই বললেই চলে। রাতের বেলা নগরবাসীর ফ্যান ছাড়ার অভ্যাস হয়তো রয়েছে। এর সঙ্গে রাজপথে ধুলোবালি। সকাল ১০টা থেকে বিকেল আসার আগ পর্যন্ত এখন গরমকালের অস্তিত্ব খানিকটা হলেও টের পাওয়া যায়। হেমন্তকালে কেন এই অবস্থা? জানতে চাইলে আবহাওয়ার অধিদপ্তরের পরিচালক শামসুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, অপরিকল্পিত এই শহরে বিলম্বিত হেমন্তকাল।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত- ২।
দুর্ঘটনা 4 hours আগে

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর
আইন-বিচার 1 day আগে

সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব-এমপি পিনাক
রংপুর 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায় বিষয় মতবিনিময়
রংপুর 1 day আগে

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 3 days আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 3 days আগে

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক