হোম
অপরাধ

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২১ ৭:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল কুদ্দুস রয়েল, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা। পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় প্রভাব খাটিয়ে একটি নিরীহ পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অথচ পরিবারটি দীর্ঘ ৬০ বছর ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছে। সম্প্রতি জমি চাষ করতে গেলে ওই মহলটি হামলা চালায় এবং তাদের একটি গোলাঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন দুই ভাই মো. আব্দুর রাজ্জাক (৩৩) ও শাহজাহান সম্রাট (২৪) এবং তাদের মা মোছা. রেহেনা বেগম (৫০)। তারা উপজেলার তোড়িয়া (প্রেমগজ) গ্রামের বাসিন্দা মো. আব্দুল জলিলের সন্তান ও স্ত্রী। মামলার অপর তিন আসামি হলেন একই গ্রামের ঝাবরি মোহাম্মদের ছেলে মো. খাদেমুল (৫০), মৃত আব্দুল্লাহর পুত্র মো. আব্দুল জলিল এবং মো. খাদেমুল ইসলামের ছেলে মো. আজিজার (৩৫)।

গত ৭ ডিসেম্বর উপজেলার তোড়িয়া (প্রেমগজ) গ্রামের বাসিন্দা আলহাজ তসির উদ্দিনের ছেলে মো. মজিবুর রহমান (৫০) বাদী হয়ে এই মামলা দায়ের করেন। পরের দিন গত ৮ ডিসেম্বর মামলাটি থানায় নথিভুক্ত করা হয়। যার নম্বর- ০৪/১৪৬। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর মামলার বাদী মজিবুর রহমান তাদের ভোগ দখলীয় জমি চাষ করতে গেলে প্রধান আসামি আব্দুর রাজ্জাকের নির্দেশে উল্লিখিত ব্যক্তিরা তার ওপর লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধারে এগিয়ে আসেন তার পিতা আলহাজ তসির উদ্দিন, বোন মরিয়ম সুলতানা চায়না এবং প্রতিবেশী মো. আমজাদ হোসেনসহ আরো অনেকে। কিন্তু একই ব্যক্তির নির্দেশে তাদের ওপরও হামলা করা হয়। এতে আমজাদ হোসেন জখম হন। অপরদিকে, মামলার ২ নম্বর আসামি চায়নার পরনের কাপড় ধরে টানাটানি করে শ্লীলতাহানি করেন। একই সঙ্গে তার গলায় ও কানে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়, যার মূল্য প্রায় ৯৮ হাজার টাকা। এ ছাড়া তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। এ সময় আসামিরা পরবর্তীতে তাদের দেখে নেওয়ার হুমকিও দেন। পরবর্তীতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এদিকে বাদীর অভিযোগ, আহতরা হাসপাতালে ভর্তি হলে এবং আত্মীয়-স্বজনরা তাদের নিয়ে দৌড়-ঝাঁপ করার সুযোগে তাদের একটি গোলাঘরে আগুন দেন আসামিরা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।

স্থানীয় সূত্রে জানা যায়, উল্লিখিত আসামিরা দাঙ্গাবাজ ও লাঠিয়াল বাহিনী প্রকৃতির। এর আগেও এ ধরনের অভিযোগে মামলার ১ ও ২ নম্বর আসামির বিরুদ্ধে একই থানায় মামলা হয়েছে। যার সাধারণ ডায়েরি নং ৩৬২। এর আগে উল্লিখিত জমি (৩৭ শতক) নিয়ে সহকারী জজ আদালতে একটি মামলা হলে তাতে জিতে যায় বাদী পক্ষ। বর্তমানে একটি মামলা (নং ১০০/২০২১ অন্য) চলমান। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি, মেহেদী হাসান। মামলার অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 4 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 4 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 4 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 5 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 7 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 7 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 10 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক