admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২০ ৬:০৬ অপরাহ্ণ
মোঃ মামুন, বোদা উপজেলা প্রতিনিধিঃ অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় পঞ্চগড়ের বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকিকে সাময়িক ভাবে বহিস্কার করেছে জেলা যুব মহিলা লীগ।
শুক্রবার (১৭ জুলাই) রাত ১০ টায় পঞ্চগড় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পঞ্চগড় জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন ও সাধারণ সম্পাদক মালেকা ইয়াসমিন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) আপনার বিরুদ্ধে (আবিদা সুলতানা লাকি) পঞ্চগড়ের বোদা থানায় একটি মামলা হয়েছে। বাংলাদেশ যুব মহিলা লীগ পঞ্চগড় জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ি দয় বিরোধী ও অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আপনাকে সাময়িক ভাবে বহিস্কার করা হলো।
জানাজায় গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) পঞ্চগড়ের বোদা উপজেলায় ২৮ বছর বয়সী এক নারীকে মডেল বানানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষনের মামলায় সাজ্জাদ হোসেন মিলন (৩৩) ধর্ষনে সহায়তা করায় আবিদা সুলতানা লাকিকে (৪৬) আটক করে বোদা থানা পুলিশ।