admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২২ ১:২১ অপরাহ্ণ
মো জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টরঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলার তিরনইহাট ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় তিরনইহাট বাজারে ২নং ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে ত্রি-বার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত হয়। কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি এ্যাডঃ আজিজার রহমান আজু, সাধারণ সম্পাদক মাসুদ করিম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব কবির হোসেন, রুনা লায়লা, সাইফুন নাহার জেসমিন, যুবলীগের যুগ্ন আহবায়ক আতাউর রহমান যুগ্ম আহবায়ক উপজেলা যুবলীগ,আব্দুল হাকিম যুগ্ম, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল বাসেত, রুহুল আমিন প্রমুখ।
এ সময় কাউন্সিলে কামাল হোসেনকে সভাপতি ও মনসুর আলীকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি বক্তব্যে বলেন শেখ হাসিনার সরকার কৃষকদের কৃষি পন্যের দাম বাড়িয়ে দিয়েছেন। সে তুলনায় সার ও কিটনাশক এর দাম সহনিয় পর্যায়ে রেখে কৃষকদের সকল পন্যের বাজারজাত করনে স্থিতিবস্থা বজায় রেখে সকল সুযোগ সুবিধা যেন বজায় থাকে সে বিষয়ে নিয়মিত তদারকি করে যাচ্ছেন।