হোম
অপরাধ

পঞ্চগড় তেঁতুলিয়া ডাহুক নদীতে পাথর উত্তোলনে ঝুঁকিতে দুটি ব্রীজ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টারঃ ঈদকে সামনে রেখে তেঁতুলিয়ায় ডাহুক নদীতে চলছে নির্বিচারে পাথর উত্তোলন। কিছু অসাধু পাথর খেকোদের নির্যাতনে অস্তিত্ব সংকটে পড়েছে এ নদীটি। নদী হারিয়ে যাচ্ছে চিরচেনা রূপ। বৈচিত্রের সঙ্গে নষ্ট হচ্ছে পরিবেশ। বন্ধ হয়ে গেছে নদীর গতিপথ। নদী সংলগ্ন অনেকের জমি ও বাগান ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও রয়েছে। বর্ষা সময়ে অল্প বৃষ্টিতেই নদীর পানি বৃদ্ধি পেয়ে দুই পাড়ের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ক্ষতির মুখে পড়ে বিভিন্ন ফসল।
কয়েক বছর আগে, এ ডাহুক নদীর বুক চিরে পাথর তুলতে চালানো হতো অত্যাধুনিক ড্রেজার মেশিন। এসব মেশিনে মাটির ২শ থেকে ২শ ৫০ ফিট গভীর থেকে পাথর উত্তোলনের নদীর বুকে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত। বুক চিরে ক্ষতবিক্ষত গর্তে নদীটি হারিয়ে ফেলেছে তার রূপ-বৈচিত্র্য। এভাবে পাথর উত্তোলন করলে বড় ধরণের ভূমিকম্পের আশঙ্কার সতর্ক বার্তা দিয়ে আসছেন পরিবেশবিদরা। তবুও থামেনি পাথর উত্তোলন। এখন ড্রেজার মেশিনের পরিবর্তে নদীতে অভিনব পদ্ধতিতে ট্রাক্টর দিয়ে চলছে পাথর উত্তোলন।
খোঁজ নিয়ে জানা যায়, শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া, গুচ্ছগ্রাম, লোহাকাচী, বালাবাড়ি, কালিতলাসহ কয়েক কিলোমিটার জুড়ে ও বুড়াবুড়ি ইউনিয়নের বালাবাড়ি, কাটাপাড়া, সরকারপাড়া ও হারাদিঘী এলাকায় ডাহুক নদীতে চলছে পাওয়ার ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলন। পাথর খেকোরা পাথর তুলতে বিভিন্নভাবে বিভিন্নজনকে ম্যানেজ করে রাতের আধারে চালিয়ে আসা পাথর উত্তোলনে নদীটি গভীরতা ও গতিপথ হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। নাব্যতা হারিয়ে চরম অস্তিত্ব সংকটে ডাহুক নদী। সরেজমিনে দেখা যায়, নদীর বিভিন্ন পয়েন্টে ট্রাক্টর দিয়ে পাথর তুলছেন এক শ্রেণির অসাধু পাথর খেকোরা। তারা ড্রেজার মেশিনের জায়গায় নতুন পদ্ধতি হিসেবে বেছে নিয়েছেন পাওয়ার ট্রাক্টর। স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, নদীতে প্রায় ১০০ সাইট রয়েছে। এসব থেকে সাইট থেকে রাতের আধারে উত্তোলন হচ্ছে হাজার হাজার সিএফটি পাথর। ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলন করার ফলে কর্মহীন হচ্ছে হাজারও মানুষ। একটি ট্রাক্টর কমপক্ষে ২০ জনের কর্মসংস্থানে বেঘাত ঘটায়। পাথর শ্রমিকদের দাবী ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলন না করা।
কিছু পাথর শ্রমিক নাম প্রকাশে অনিচ্ছুক সত্তে¡ জানান, ডাহুক নদীতে পাওয়ার ট্রাক্টর দিয়ে পাথর তোলা হচ্ছে। তবে এ পাথর উত্তোলনের কাজের সাথে জড়িত রয়েছে স্থানীয় স্থানীয় প্রভাবশালী লোকজন ও জনপ্রতিনিধি। তাঁর নেতৃত্বে এসব সাইট পরিচালনা করছেন বিশ থেকে পঁচিশজন যুবক। তারা আমাদের কাছ থেকে ট্রলি প্রতি ৬শ টাকাসহ বিভিন্ন অংকের টাকা তুলে নিচ্ছে। আমরা শুধু দিনশেষে হাজিরা টুকু পাচ্ছি। আমরাও নিরুপায়। তাদের নাম বললে আমাদের আর সাইটে পাথর তুলতে দেয়া হবে না।
রফিকুল ইসলাম, রুহুল আমিনসহ আরও কয়েকজন পাথর শ্রমিক জানান, আমরা ডাহুক নদীতে ডুবে পাথর উত্তোলন করতাম। এতে এক গর্তে কমপক্ষে ত্রিশ-চল্লিশ জনের মানুষের প্রয়োজন হতো। এখন পাওয়ার ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলন করার কারণে মানুষের প্রয়োজন হয় ৮-১০ জনের। এতে আমরা পাথর শ্রমিক বিপাকে পরেছি। প্রশাসনের কাছে ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলন বন্ধের দাবি জানান তারা। আফরোজা বেগম নামের এক নারী অভিযোগ করে সাংবাদিকদের বলেন, বালাবাড়ি-সরকার পাড়াসহ বিভিন্ন এলাকায় ডাহুক নদীতে ট্রাক্টর দিয়ে পাথর তোলার কারণে নদীর পাড় ভেঙে আমার জমি ও মেহগনি গাছের বাগান দিনদিন বিলীন হওয়ার উপক্রম। শালবাহান ইউনিয়নের বালাবাড়ি মৌজার ১৮১৯ দাগে ৮০ শতক এবং ১৮২০ দাগে ৩৩ শতক জমি রয়েছে। এরই মধ্যে অনেক জমি ডাহুক নদীতে চলে গেছে। একই সঙ্গে মেহগনি গাছের বাগানের একটি অংশ নদীতে বিলীন হয়ে গেছে। নদীর বর্তমান গতিপথ প্রবাহিত হচ্ছে তার জমির উপর দিয়ে। পাথর খেকোরা বর্তমানে নদী থেকে পাথর তুলে নদীর স্বাভাবিক গতিপ্রবাহে বাধা সৃষ্টি করছেন।
শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, মাঝখানে কয়েকদিন ট্রাক্টর দিয়ে পাথর তোলা হয়েছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিদের্শনায় তা বন্ধ করে দেয়া হয়েছে। বিশেষ করে কালিতলা ব্রীজ ও ডাহুক ব্রীজের ধারে যেসব ক্ষতি হয়েছে তার কারণে ট্রাক্টর দিয়ে পাথর তোলা বন্ধ করে দেয়া হয়েছে। ডাহুক নদীতে ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলনে জনপ্রতিনিধি জড়িত রয়েছে কীনা জানতে চাইলে তিনি বলেন, অসম্ভব। এসব করার সময় কই। ইউনিয়নের জনগণের সেবা করতেই সময় পাওয়া যায় না। তবে কিছু প্রতিপক্ষ রয়েছে, তারাই এসব বলে বেড়াচ্ছেন। বরঞ্চ নদীতে ড্রেজার কিংবা ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলন বন্ধ করতে প্রশাসনকে সাথে নিয়ে বারবার পদক্ষেপ নেয়া হচ্ছে। তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলন কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা ট্রাক্টর জব্দসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছি। এখন ট্রাক্টর দিয়ে পাথর তোলা বন্ধ রয়েছে। ট্রাক্টর দিয়ে যাতে পাথর তোলা না হয় সেজন্য পুলিশ সার্বক্ষণিক টহলে রয়েছে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী সোহাগ চন্দ্র সাহা বলেন, বিষয়টি নিয়ে প্রশাসন তৎপর রয়েছে। যাতে কোনভাবেই কালিতলা থেকে ডাহুক নদী পর্যন্ত এ ধরণের ট্রাক্টর দিয়ে কেউ পাথর তুলতে না পারে সে সেক্ষেত্রে নিয়মিত ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হচ্ছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডাহুক নদীতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছি। এতে আমরা ডাহুক নদীর জাতীয় মহাসড়কের ডাহুক সেতুর নীচ সংলগ্ন স্থানে বালু ও মাটি কেটে পাথর উত্তোলনের অপরাধে তিনজনকে তিনদিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, ডাহুক নদীতে নতুন পদ্ধতিতে ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। যা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক। আমি এ নিয়ে যারা পাথর তুলেন তাদের সাথে কথা বলেছি। ইউএনও ও থানার অফিসার ইনচার্জ এর সাথেও কথা বলেছি। আসলে কী কারণে ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলন বন্ধ হচ্ছে না। সেখানকার স্থানীয়রা আমার কাছে অভিযোগ করেছেন যে, এ পাথর উত্তোলনের কাজের সাথে সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি জড়িত। যখন ড্রেজার মেশিন চলছিল, আন্দোলনের

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 20 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক