admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুন, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবশেষে পঞ্চগড় জেলা কমিটির নিকট থেকে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেয়েছেন তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল।
তিনি জানান, শনিবার জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। এ জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
জানা যায়, ২০১৯ সালে ১৪ নভেম্বর উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান উপস্থিত থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা দেন। সম্মেলনের দীর্ঘদিন পর ২০২২ সালের ৩ মার্চ তারিখ উল্লেখ করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিলেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। গত শনিবার অনুমোদন হওয়া কমিটির কাগজ হাতে পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
পূর্ণাঙ্গ এ কমিটিতে বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলকে সভাপতি ও কাজী মাহমুদুর রহমান ডাবলুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ১৯ মার্চ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মো.নুরুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট এ কমিটির অনুমোদন দেন।
পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন, তাজিরুল ইসলাম, সরদার আফতাব উদ্দীন, আলহাজ্ব হাসিবুল হক প্রধান, কফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আসির উদ্দিন, জাহাঙ্গীর আলম মিয়া, জুলফিকার আলী, জাহেদ আলী, আব্দুর রাজ্জাক। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, মাসুদ করিম সিদ্দিকী, আব্দুর রাজ্জাক আকন্দ ও ওয়াজেদ হোসেন ডাবলু।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন আইন বিষয়ক সম্পাদক এড.রমিজুল হক জুয়েল, কৃষি বিষয়ক সম্পাদক কাজী আনিছুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাকির হোসেন (প্রভাষক) ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আরিফ হোসেন লিপ্টন, দপ্তর সম্পাদক আনিছুর রহমান মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মজাহার হোসেন, প্রচার সম্পাদক আব্দুল আল মামুন, বন ও পরিবেশ সম্পাদক ফজলে করিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আ : সালাম, মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা বেগম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নকিবুল ইসলাম লাল মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিনা বেগম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক আ.রউফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শ্রী নিরেন চন্দ্র রায়, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড.শফিক আলম, সাংগঠনক সম্পাদক কুদরত ই খুদা মিলন, ইউসুফ আলী, আলমগীর হোসেন সহ-দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হবি, কোষাধ্যক্ষ আবু হানিফ।
এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আব্দুল লতিফ তারিন, বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, আলহাজ্ব নায়বুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম হাফেজ, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, কাজী মিজানুর রহমান, আলহাজ্ব ফজলুল হক, মজিবর রহমান, তফিজুল ইসলাম, আইয়ুব আলী, শফিউল আলম বুলবুল, আব্দুল বাসেদ, মোয়াজ্জেম হোসেন, ডা.মফিজুল ইসলাম, আইনুল হক, হারুনুর রশিদ লিটন, দানিয়েল হোসেন, আশরাফুল ইসলাম, এমরাতুল্লাহ, শামসুল আলম মানিক, সাইনুল হক, সোহরাব আলী, মোছা.হাজেরা বেগম, সাবিনা ইয়াসমিন, নিশান আলী, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আব্দুল্লাহ আল মামুন জোয়াদ্দার, সুলতান আমিন, রফিকুল ইসলাম পাহার, কাজী মশিউর রহমান, মোছা.আলেয়া, বাবর আলী, আবুল কালাম আজাদ ডাবলু ও নজরুল ইসলাম।
এর আগে ২০১৯ সালে ১৪ নভেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনটি দীর্ঘ ১১ বছর অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের শেষের দিকে এ উপজেলায় সর্বশেষ সম্মেলন হয়। ওই সম্মেলনে মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলকে সভাপতি ও কাজী মাহমুদুর রহমান ডাবলুকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, প্রায় ২০ বছর ওই উপজেলার যারা রাজনীতি করেন। প্রেসিডেন্ট-সেক্রেটারি ছিলেন। এর আগে তাদের কোন কমিটি প্রকাশ করা হতো না। এবার আমরা বাজেয়াপ্ত করেছি, আবার কমিটিও দিয়ে দিয়েছি। এর আগে কখনো উপজেলা আওয়ামীলীগের কমিটিগুলোতে জেলা কমিটির সভাপতি-সম্পাদকের যৌথ স্বাক্ষরে কমিটি যায়নি। এটাই প্রথম জেলা কমিটির সভাপতি-সম্পাদক উভয় মিলেই আলোচনা করে কমিটি আমরা দিয়েছি। সেখানে সমন্বয় করে দেয়া হয়েছে। যাদেরকে আমরা দিয়েছি তারা ছাত্রলীগ, যুবলীগ করতো বা যারা আওয়ামীলীগের প্রবীণ ছিল তাদের পরিবার থেকেও দেয়া হয়েছে। আমরা যতদূর সম্ভব মেকাপ দেয়ার করার চেষ্টা করেছি। সর্বোপরী আমরা এবার কমিটি পূর্ণাঙ্গ করেই অনুমোদন দিয়েই প্রকাশ করে দেয়া হয়েছে ও তাদের হাতে কমিটির কাগজ বুঝিয়ে দিয়েছি। অবশ্য তাদের কাছ থেকে আগে কমিটি নিয়েই পরে সবদিক থেকে যাচাই-বাছাই করে সমন্বয়ের মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের কমিটির অনুমোদন দেয়ায় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তেঁতুলিয়া আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন কমিটিতে স্থান পাওয়া নেতাদের। সকল দ্বিধাদ্বন্ধ ভুলে সবাইকে এক সাথে নিয়ে কাজ করতে চান তারা। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আবারও জয় ছিনিয়ে এনে দেশকে উন্নয়নশীল গতিশীল রাখতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসাতে চান তারা।