হোম
দর্শনীয়-স্থান

পঞ্চগড় তেঁতুলিয়ায় এবার মিনি রিসোর্ট উদ্বোধন।

জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার। || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটক আকর্ষণে নির্মিত বাঁশের ছাউনি নামের এক মিনি রিসোর্টের উদ্বোধন হয়েছে। এ নিয়ে তেঁতুলিয়ার পর্যটন শিল্পে যুক্ত হলো পর্যটক বিনোদনের নতুন কেন্দ্র। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, ‘তেঁতুলিয়ার পর্যটন শিল্প বিকাশে এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। উদ্যোক্তাকে ধন্যবাদ জানাচ্ছি। তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা ঘিরে পর্যটন শিল্পে সমৃদ্ধ করেছে। তেঁতুলিয়াতে কাঞ্চনজঙ্ঘা আগে যেমন দেখা গেছে, এখনো দেখা যাচ্ছে। কিন্তু সেভাবে তখন প্রচার ছিল না। এখন গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর কারণে এখানে পর্যটকের সমাগম ঘটছে।

তিনি আরও বলেন, তেঁতুলিয়া পর্যটন নগরী ঘোষণা না হলেও ঘোষণার করার প্রসেসে রয়েছে। কাঞ্চনজঙ্ঘার মতো এসব উদ্যোগগুলোকে প্রচার করা প্রয়োজন। যাতে পর্যটকরা এসে শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, তারা এখানে এসে এ ধরণের রিসোর্টে এসে বিনোদনে বিমুগ্ধ হতে পারে। এ জন্য উদ্যোক্তাকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি এ ধরণের উদ্যোগ গ্রহণ করতে পারেন যে কেউ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশ ও শিক্ষাকর্মী মাহমুদুল ইসলাম মামুন, অবসরপ্রাপ্ত শিক্ষক আলমগীর হোসেন ও ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন পঞ্চগড় এর সাংগঠনিক সম্পাদক এসকে দোয়েল, রিসোর্টটির মালিক খন্দকার আবু সালেহ ইমরান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

উপজেলার প্রাণকেন্দ্রের তেঁতুলিয়া সরকারি কলেজ সংলগ্ন প্রকৃতির নিরিবিলি মনোরম পরিবেশে বাঁশের তৈরি এ মিনি রিসোর্টটি নির্মাণ করেছেন খন্দকার আবু সালেহ ইমরান। তিনি তেঁতুলিয়া উপজেলা সাবেক ্ছাত্রদলের সভাপতি ও ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন পঞ্চগড়ের যুগ্ম সাধারণ সম্পাদক।স্থানে নির্মাণ করা হয়েছে এই ক্যাফে রিসোর্টটি। বাঁশের তৈরির গোল ছাউনিসহ নান্দনিক ডিজাইনে সমাহারে সমৃদ্ধ এ রিসোর্টটি। যা যেকোন পর্যটকদের আকৃষ্ট করবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

রিসোর্টটিতে ঘুরে দেখা যায়, রিসোর্টটিতে থাকা খাওয়ার ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন ও বনভোজনের ব্যবস্থা রয়েছে। পর্যটন এলাকা হিসেবে এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে তেঁতুলিয়া ট্রাভেল এন্ড ট্যুরিজম, ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন এবং অন্যান্য সংশ্লিষ্ট পর্যটন ব্যক্তিবর্গ।

রিসোর্টটির উদ্যোক্তা খন্দকার আবু সালেহ ইমরান জানান, আগামীকাল সোমবার আমার উদ্যোগে নির্মিত মিনি রিসোর্ট উদ্বোধন করা হবে। এখানে মূলত ক্যাফে থাকবে। ক্যান্টিনের ব্যবস্থা থাকবে। ফার্স্টফুড ও ঘরোয়া রান্নার ব্যবস্থা থাকবে। এছাড়া পার্সেল ব্যবস্থা থাকবে। যদি কেউ বড় ধরণের অর্ডার করেন তা প্রত্যাশা অনুযায়ী ডেলিভারি করা হবে।

তিনি আরও বলেন, আগামীতে বড় ধরণের পরিকল্পনা রয়েছে। আশা করছি পর্যটকরা এখানে এসে আনন্দ পাবেন, বিনোদনে বিমোহিত হবেন। পর্যটনে যারা আমাকে উদ্বুদ্ধ ও পরামর্শ প্রদান করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই অন্যরাও পর্যটক আকর্ষণে কিছু করুন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ২য় বিভাগ ফুটবল লীগ ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদ
রংপুর 7 hours আগে

বোচাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত। 
খেলাধুলা 9 hours আগে

নাগরিক ভাবনা: গর্ভধারিণী মায়ের শেষ বিদায়ের শেষ অশ্রু এবং শেষ
ঢাকা 20 hours আগে

সাভার আনন্দপুর মতিনের বাড়িতে চলে পাইকারি ইয়াবা ব্যবসা।
অপরাধ 21 hours আগে

আদমদীঘিতে বিএনপি দুই নেতার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ।
অপরাধ 2 days আগে

বীরগঞ্জে ইকো অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

সুনামগঞ্জ চারাগাঁও সীমান্তে ইয়াবাসহ তিনজন আটক, মাদক চক্রের মূল হোতা
অপরাধ 3 days আগে

আহসানগঞ্জ রেল স্টেশনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ।
দুর্ঘটনা 3 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীর বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা: সর্বোচ্চ আদালতের মান-মর্যাদা বনাম বিচার প্রার্থীর বাস্তবত।
নাগরিক ভাবনা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক