হোম
অপরাধ

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে বিধবার বাড়িতে আগুন দিল প্রতিপক্ষ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে জমি দখল করে খতেজা নামে এক বিধবার বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাকলাহাট ইউনিয়নের দেউনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে বিধবার জমি দখলে নেয় প্রতিবেশী কুদ্দুসসহ তার পরিবারের লোকজন ও স্বজনরা। এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় ভুক্তভোগী বিধবা খতেজা ৭ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী খয়বর, আব্দুল কুদ্দুস, নবর আলী ও ছবর আলীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল বিধবা খতেজার। গত ২২ অক্টোবর মঙ্গলবার খতেজা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন সন্ধ্যা ৭টার দিকে বাড়ির চতুর্দিকে থাকা বাঁশের বেড়া উপড়ে ফেলে। এ সময় বাড়িতে থাকা বিধবার পুত্রবধূ দুটি শিশুসন্তানসহ ভয়ে বের হতে পারেননি। প্রতিপক্ষ উত্তর ও পশ্চিমে বেড়া ও ঘর তৈরি করে চতুর্দিকে সিমেন্টের খুঁটিসহ জালের বেড়া দেয়।

আরো জানা গেছে, এ বিষয়ে গত ২৩ অক্টোবর বুধবারে পঞ্চগড় সদর থানায় অভিযোগ করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে বাড়িতে আগুন দেয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে একটি ঘর পুড়ে যায়।

বিধবা খতেজা বলেন, আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ না থাকার সুযোগে তারা এভাবে অত্যাচার চালাচ্ছে। তারা অন্যায়ভাবে আমার বসতভিটার জমি দখল করে। তারা যে কোনো সময় আমাদের মেরে ফেলতে পারে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল কুদ্দুস জানান, আমরা জমি দখল করেছি এটা সত্য। তবে বাড়িতে আমরা আগুন লাগাইনি।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আমজাদ আলী মণ্ডল বলেন, অভিযোগ পেযেছি। তদন্তে গিয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 11 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 11 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক