আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ণ
পঞ্চগড়ের বোদা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড(মন্নাপাড়া ভেল্লাইপাড়া) এর ভেল্লাইপাড়ায় বাছেদ আলী বিগত কয়েকবার বার মানুষের বাসার ঘড়ের তালা ভেঙ্গে টাকা চুরি করে হাতেনাতে ধরা পরে, কয়েকবার মীমাংসা করে দেওয়ার পরেও তিনি চুরি করে যাচ্ছে, এনিয়ে অত্র ওয়ার্ডের মোম্বার শাহীর উদ্দীন বেশকয়েকবার মীমাংশা করে দেন।
এতে কোন ফল প্রসুর্ত না হওয়ায় অত্র ওয়ার্ডের ভেল্লাপাড়ার সাধারণ জনগণ আতংকিত হয়ে পরেছে!এনিয়ে ওয়ার্ডের ইউপি সদস্য অত্র ইউনিয়নের চেয়ারম্যানকে ফোন দিয়ে বিষয় গুলো যানায়,চেয়ারম্যান একটাই উত্তর দিয়ে ইউপি সদস্যকে অবহিত করেন যে চোরের কোন ছার নেই, চোরকে থানায় দিয়ে দিন।
এর পরেও চেয়ারম্যানের কথা অত্র ইউপি সদস্য বিবেচনা করে এবং স্থানীয় গণমান্য ব্যাক্তির কথায় চোর এবং চোরের বাবার কাছ থেকে মুচলেখা নিয়ে মীমাংসা করে দেন তিনি। অত্র মুচলেকা/অঙ্গীকার নামায় সাক্ষীগন শই করেন শাহির উদ্দীন(ইউপি সদস্য), ইমরান, আইনুল, মিলন,আহসান হাবীব প্রমুক।
এ বিষয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যানের এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানায় চোরকে কোন ছার নয় তাকে থানায় দেওয়াটা যুক্তি সম্মত আমি মনে করি, তবে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় গণমান্য ব্যাক্তিরা চোরকে থানায় না দিয়ে যদি ঘটনা স্থানে মীমাংসা করে শেষ বারের মত চোরকে ভালো হওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে তা ইউপি সদস্য ও স্থানীয় গণমান্য ব্যাক্তিদের পরামর্শই ভালো।