admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে ৭ বিঘা জমির ধান চুরি করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।বিষয়টি নিয়ে সম্প্রতি মসলিম উদ্দিনসহ ২৩ জনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেছে, সদর উপজেলার বদলুপাড়া এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে আব্দুল হামিদ। আদালত মামলটি আমলে নিয়ে ওসিকে তদন্ত করার নির্দেশসহ ধান জব্দ করার আদেশ দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করে বাদীর পক্ষের আইনজীবি এ্যাডভোকেট হাজিজুর রহমান মুরাদ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে-বাদী-বিবাদী একে অপরের স্বজন।বাদীর ভাই ভাতিজাসহ বংশীয় লোকজন ক্রয় এবং ওয়ারিশ সূত্রে চার দশমিক সাত একর জমির মধ্যে, চার শতক জমি এজমালি নালিশি জমি ভোগদখল করে আসে।বিবাদীরা বেদখল করার সুযোগ সন্ধানে প্রায় জমি বেদখলের হুমকি দেয়।বাদী ২৯ অক্টোবর আদালতে মামলা দায়ের করে।আদালত পঞ্চগড় সদর থানাকে স্থিতিবস্থা বজায় রাখার জন্য নির্দেশ দিলে পুলিশ নোটিশ জারী করে।
এ খবরে বিবাদীরা আরো ক্ষিপ্ত হয়ে গত শনিবার (৯ নভেম্বর) দিনব্যাপী বাদী পক্ষের ৭ বিঘা জমির পাঁকা ধান কেটে নিয়ে যায়।বাধা দিলে ধারালো কাঁচি,বাংকুরা দিয়ে তারা করলে বাদী বাড়িতে চলে আসে।পরবর্তীতে জরুরি সেবায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।এতে আসামীরা পালিয়ে যায়।পুলিশ ফিরে আসার পর,আবারও বাকী জমির ধান কেটে নিয়ে যায় আসামীরা।এতে প্রায় তিন লাখ দশ হাজার টাকা ক্ষতি সাধন করে। মামলার বাদী আব্দুল হামিদ বলেন,পরিষদে বসার তারিখ নির্ধারন করা হয়েছিল কিন্তু তার আগেই আমাদের ধান চুরি করে কেটে নেয় আসামীরা।চোরাই ধান উদ্ধারসহ আসামীদের শাস্তির দাবী জানান তিনি।