admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৩২ পূর্বাহ্ণ
মুহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন,বোদা,পঞ্চগড় প্রতিনিধিঃ মৌমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবীগঞ্জ, পঞ্চগড় এ কোমলমতি শিশু শিক্ষার্থীদের ব্যবহৃত নলকূপে অজ্ঞাত ব্যক্তি দ্বারা কীটনাশক দিয়ে নাশকতার চেষ্টা করেছে।
সৌভাগ্য ক্রমে নলকূপ চেপে পানি উঠানোর সময় চতুর্থ শ্রেণির ছাত্র আনন্দ রায় পানিতে ফেনা আর দুর্গন্ধ অনুভব করে বিষয়টি শিক্ষকদের জানানোর পর শিক্ষক, কর্মচারীদের তাৎক্ষণিক পদক্ষেপে কোন দূর্ঘটনা ঘটেনি।
তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছে শিক্ষক কর্মচারি ও এলাকাবাসি এবং শিক্ষার্থীদের অবিভাবক বৃন্দ সহ দেবীগন্জ প্রাথমিক শিক্ষা সমিতির সদস্যরা।