admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন মামুনুর রশিদ (৪৫) নামের এক ব্যক্তি। গত ৩১ মার্চ বাংলাবান্ধা ইউপির অন্তর্গত ঝাড়–য়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মামুনুর রশিদ বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে তেঁতুলিয়া মডেল থানায় এজাহার দাখিল করেছেন।
এজাহারে উল্লেখিত অভিযুক্তরা হলেন, ওসমান আলী (৪২), আসমত (৪৫), শহিদুল (৬০) ও সোহাগ। তারা ওই এলাকার বাসিন্দা। অভিযোগে ভুক্তভোগী জানায়, অভিযুক্তদের সাথে জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে তারা আমার ও আমার পরিবারের ক্ষতি করতে বিভিন্ন সুযোগ সন্ধান করে আসছিলেন। গত ৩১ মার্চ দুপুর ১২টার দিকে বাংলাবান্ধা বাজার যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যেতেই ওসমান আলী, আসমত, শহিদুল ও সোহাগ মিলে লোহার রড, বাসিলা, কোদাল ও বাশের লাঠি নিয়ে পথরোধ করেই মারতে থাকে। এতে ডান হাতের কনুইর মাঝে হাঁড় ভেঙ্গে ও জখম হয়। মুখে আঘাত করলে দাঁত পড়ে যায়।
পরে ঘটনাস্থল হতে উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সুবিচার চেয়ে থানায় মামলা করেছি। তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্তরা। তারা জানান, আমরা তাকে মারিনি। কিভাবে মারামারি লাগলো, তাও বলতে পারবো না। মামুনুর রশিদ আমরাই আত্মীয় স্বজন। সে যে জমি দাবি করছে, যদি সে কাগজমুলে জমি পায় তাহলে দিয়ে দিতে রাজি আছি। আমরা বিরোধ চাই না, এর একটা সুষ্ঠু সমাধান চাই।
এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।