admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ
নুরুজ্জামান সরকার রাসেল, নীলফামারী: আজ সোমবার ১৮ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ নীলফামারী পুলিশ লাইন্সে অগ্নি নির্বাপণ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে মহড়া পর্যবেক্ষণ করেন জনাব মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী। উক্ত অগ্নি নির্বাপণ মহড়ায় পুলিশ সদস্যদেরকে অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন জনাব মোঃ মোকবুল হোসেন, সিনিয়র স্টেশন অফিসার, (ভারপ্রাপ্ত) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নীলফামারী।
নীলফামারী পুলিশ লাইন্স মাঠে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার বিভিন্ন পদ্ধতি উপস্থিত পুলিশ সদস্যদেরকে দেখান এবং পরবর্তীতে পুলিশ সদস্যরা তা অনুশীলন করেন।
এসময় আর. আই পুলিশ লাইন্স নীলফামারী সহ জেলা পুলিশ নীলফামারী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।