admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ মার্চ, ২০২০ ১২:৪০ অপরাহ্ণ
নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আশ্রমপাড়ায় গতকাল নিহত স্কুল ছাত্রী শ্রাবণী রানী রায় (১৫) এর বাসায় গিয়ে তার পিতা ভবেশ রায়কে সমবেদনা জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন । এছাড়া নিহত স্কুল ছাত্রী শ্রাবণী রানী’র পরিবারে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন শুকনো খাবার তার পরিবারের জন্য দেন।

এসময় তিনি নিহতের পিতা ও স্থানীয় জনসাধারণকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এর আগে হত্যাকাণ্ডের খবর পেয়ে নিহত শ্রাবণী রানী’র পরিবারের খোঁজ খবর ও স্বজনদের সমবেদনা জানাতে ছুটে যান জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিম । এসময় নিহত শ্রাবণী রানী’র পিতা ভবেশ রায়কে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি । নিহত শ্রাবণী রানী’ সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর একজন মেধাবী ছাত্রী ছিলেন।