হোম
আন্তর্জাতিক

নিজ্জর হত্যায় মোদীর নাম জুড়লো কানাডার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

আন্তর্জাতিক নিউজ ডেক্সঃ ভারত-কানাডা সম্পর্কের চরম অবনতি। শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা, কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জর গত বছর ১৮ই জুন ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে-র একটি গুরুদ্বারের সামনে খুন হন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আগেই অভিযোগ তুলেছিলেন যে ওই হত্যাকাণ্ডের পিছনে ভারতের ‘সরকারি এজেন্সি’গুলির হাত রয়েছে। তারপর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে। গত মাসে মি. ট্রুডো নতুন করে অভিযোগ করেন যে হরদীপ সিং নিজ্জরের হত্যা মামলায় ভারত সহযোগিতা করছে না। একইসঙ্গে দাবি করেছিলেন, ওই মামলা সংক্রান্ত সমস্ত তথ্য ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। তার এই দাবি অবশ্য নস্যাৎ করে দেয় ভারত।

দুই দেশের মধ্যে সম্পর্কের এতটাই অবনতি হয়েছে যে ভারত সম্প্রতি কানাডা থেকে হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা ও অন্য কয়েকজন কূটনীতিককে ফিরিয়ে এনেছে আর কানাডার ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে। তবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে দেশের রাজধানী অটোয়ায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন যে ভারতীয় কূটনীতিকদের আসলে তার দেশই বহিষ্কার করেছে। শিখ বিচ্ছিন্নতাবাদী কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যার পরিকল্পনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন, কানাডার গণমাধ্যমে এরকম খবর প্রচারিত হওয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে কালিমালিপ্ত করার প্রচারণা চলছে। কানাডার একটি সংবাদমাধ্যমে খবর ছাপা হয়েছে যে হরদীপ সিং নিজ্জর নামে যে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গতবছর খুন হন, সেই পরিকল্পনার কথা ভারতের প্রধানমন্ত্রী জানতেন না, এটা ভাবা যায় না।

যদিও তারা বলেছে মি. মোদীর সংশ্লিষ্টতা নিয়ে কোনও প্রমাণ তাদের কাছে নেই। কানাডার এক সিনিয়র জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ওই হত্যার ঘটনার সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সংশ্লিষ্টতার কথা প্রকাশ করেছেন। সেই একই নামহীন সূত্র উদ্ধৃত করে কানাডার সংবাদপত্র দ্য গ্লোব অ্যান্ড মেইল জানিয়েছে যে ভারতের বিদেশ মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা‘নিজ্জর হত্যার পরিকল্পনা আগে থেকেই জানতেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা সাধারণত সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে মন্তব্য করি না। কিন্তু যে ধরনের হাস্যকর খবর কানাডার এক সরকারি সূত্র থেকে একটি সংবাদমাধ্যমকে দেওয়া হয়েছে, তা যথাসম্ভব অবজ্ঞার সঙ্গে খারিজ করা উচিত। কালিমালিপ্ত করার এ ধরনের প্রচারণার ফলে আমাদের সম্পর্কে যে টানাপোড়েন চলছে তা আরও ক্ষতিগ্রস্ত হবে,” মন্তব্য করেছেন রণধীর জয়সওয়াল।

কী লিখেছে কানাডার পত্রিকা?
‘দ্য গ্লোব অ্যান্ড মেইল’ পত্রিকাটি কানাডার এক জাতীয় নিরাপত্তা কর্মকর্তাকে নাম না করে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই। পত্রিকাটি লিখেছে যে হরদীপ সিং নিজ্জর হত্যার পরিকল্পনাটি আগে থেকেই জানতেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের একাধিক সংবাদ মাধ্যম ‘দ্য গ্লোব অ্যান্ড মেইল’ পত্রিকাটিকে উদ্ধৃত করে জানিয়েছে যে ওই প্রতিবেদনে এমনটাও লিখেছে কানাডার পত্রিকাটি যে তাদের কাছে এমন কোনও প্রমাণ নেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পরিকল্পনাটির ব্যাপারে অবগত ছিলেন। কিন্তু তারা মনে করে যে ভারতের তিনজন অতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব একটি খুন-এর পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন অথচ প্রধানমন্ত্রী সেটা জানবেন না, এটা অভাবনীয়। এর আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কানাডায় খালিস্তান-বিরোধী অভিযানে অনুমোদন দিয়েছিলেন, সেই অভিযোগ সরাসরিভাবে তুলেছিলেন কানাডার এক মন্ত্রী। সে দেশের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ডেভিড মরিসন এও জানিয়েছিলেন যে মি. শাহের সঙ্গে ওই অভিযানের সংশ্লিষ্টতা সংক্রান্ত তথ্য তিনিই মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াশিংটন টাইমসকে দিয়েছিলেন।

কানাডায় শিখ-হিন্দু সংঘর্ষ?
এ মাসের গোড়ায় কানাডার একটি হিন্দু মন্দিরের সামনে বহু শিখ জড়ো হয়ে বিক্ষোভ দেখানোর সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। টরন্টোর কাছে ব্রম্পটনের একটি হিন্দু মন্দিরের সামনে হলুদ রঙের খালিস্তানি পতাকা নিয়ে অনেক শিখ বিক্ষোভ দেখাচ্ছেন, এরকম বেশ কয়েকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। ওইসব ভিডিওতে এটাও দেখা গেছে যে সেখানে ভারতের জাতীয় পতাকা হাতেও অনেক মানুষ জড়ো হয়েছেন। ওই বিক্ষোভের মধ্যেই দু পক্ষের সংঘর্ষ হয়। উত্তর আমেরিকা ভিত্তিক শিখ গোষ্ঠী শিখস ফর জাস্টিস দাবি করেছিল, খালিস্তানপন্থীদের ওপরে বিনা প্ররোচনায় হামলা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ওই সংঘর্ষকে ‘পরিকল্পিত হামলা’ বলে অভিহিত করেছিলেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “এ ধরনের সংঘর্ষ ভারতের অবস্থানকে দুর্বল করে দিতে সমর্থ হবে না। আমরা আশা করব কানাডার সরকার বিচার সুনিশ্চিত করবে এবং আইনের শাসন তুলে ধরবে। ওই সংঘর্ষের সময়ে একজন কানাডীয় পুলিশ কর্মকর্তাও শিখ বিক্ষোভকারীদের সঙ্গেই হাজির ছিলেন বলে অনলাইনে প্রকাশিত ভিডিওগুলিতে দেখা যায়। ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ওই সংঘর্ষের ব্যাপারে বলেছিলেন যে “এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়।

কে হরদীপ সিং নিজ্জর?
গত বছরের ১৯ জুন কানাডার সারে-তে একটি গুরুদ্বারের পার্কিং লটে কেউ বা কারা খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যা করে। হরদীপ সিং নিজ্জর ভারত সরকারের কাছে একজন ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে চিহ্নিত ছিলেন – তিনি ‘খালিস্তান টাইগার ফোর্স’ বা কানাডাতে ‘শিখস ফর জাস্টিসে’র (এসএফজে) মতো একাধিক সংগঠনেরও প্রধান ছিলেন। ৪৬ বছর বয়সী মি. নিজ্জর আদতে পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা হলেও বহু বছর তিনি ভারতে আসেননি। বছরকয়েক আগে তার জলন্ধরের সম্পত্তিও ভারত সরকার বাজেয়াপ্ত করে নেয়।

ভারত সরকার কানাডার কর্তৃপক্ষর কাছে এর আগে অভিযোগ জানিয়েছিল, বব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) নামে খালিস্তান-সমর্থক যে ‘জঙ্গি গোষ্ঠী’টি কানাডাতে দীর্ঘকাল ধরে সক্রিয়, তাদের হয়েও প্রচুর অর্থ সংগ্রহ করতেন হরদীপ সিং নিজ্জর। ওই হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা বাহিনীর হাত থাকতে পারে, কোনও কোনও খালিস্তানি সংগঠন আগেই সন্দেহ প্রকাশ করেছিল। পরে কানাডার সরকারও সে বক্তব্যকে সমর্থন করেছে। লক্ষণীয় হলো, হরদীপ সিং নিজ্জরের হত্যার ঠিক এক বছর আগে রিপুদমন সিং মালিক নামে সাবেক একজন খালিস্তানপন্থী নেতাও কানাডাতে আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ১৯৮৫ সালে বোমা হামলায় এয়ার ইন্ডিয়ার বিমান ‘কণিষ্ক’ ধ্বংস হয়ে যাওয়ার ঘটনায় রিপুদমন সিং মালিক ছিলেন প্রধান অভিযুক্ত– যাতে দোষী সাব্যস্ত হয়ে তাকে বহু বছর কারাদণ্ডও ভোগ করতে হয়েছিল।

আজ পর্যন্ত কানাডার ইতিহাসে ওটিই ছিল সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা। সম্প্রতি অবশ্য রিপুদমন সিং মালিক খালিস্তানপন্থীদের বিরুদ্ধে প্রকাশ্যেই সরব হতে শুরু করেন– যার পর হরদীপ সিং নিজ্জর তাকে ‘গদ্দার’ বা বেইমান বলে চিহ্নিত করতে থাকেন। মি. নিজ্জরকে হত্যার ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙ্গুল তোলার পাশাপাশি কানাডার পুলিশ তিনজনকে গ্রেফতার করে, যারা ভারতীয়, তবে তিন থেকে পাঁচ বছর ধরে কানাডায় বসবাস করছিলেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 15 hours আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 23 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 2 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 2 days আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 3 days আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 3 days আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 3 days আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক