admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
মোঃসোহেল,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুর উপজেলার গোপীনাথপুর দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল দশটার দিকে মাদ্রাসা চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম। এছাড়াও মাদ্রাসার সুপার মোঃ আব্দুল কুদ্দুস,সহ সুপার মাওলানা রফিকুল ইসলাম, সমাজ সেবক আব্দুল জলিল, করিম উদ্দিন, রুহুল আমিন,শফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি মোঃ নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। তথ্য সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। আজ থেকে আমরা আরও একটি শপথ করি-কোন রকম নেশার সাথে আমরা নিজে জড়াবো না। এছাড়াও তিনি সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান।